কাটছেই না জ্বালানি জ্বালা। মধ্যবিত্তের পকেটে ধাক্কা দিয়ে ফের একধাক্কায় অনেকটা বাড়ল রান্নার গ্যাসের দাম। তিন মাসের মধ্যেই এই নিয়ে দ্বিতীয়বার মূল্যবৃদ্ধি। শনিবার মধ্যরাতে ১৪.২ কেজি ওজনের বাড়িতে ব্যবহৃত রান্নার গ্যাসের সিলিন্ডার প্রতি দাম ২৯ টাকা বাড়াল কেন্দ্র।
মূল্যবৃদ্ধির ফলে কলকাতায় ১৪.২ কেজি রান্নার গ্যাসের দাম বেড়ে দাঁড়াল ৯৬৮ টাকা। রবিবার থেকেই নয়া দাম কার্যকর হয়েছে। তবে অপরিবর্তিত থাকছে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম। পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে গত ৭ মার্চ বাড়িতে ব্যবহৃত রান্নার গ্যাসের দাম ৬০টাকা বেড়েছিল। এবার বাড়ল আরও ২৯ টাকা। ওয়াকিবহাল মহলের একাংশের মতে, এটাই শেষ নয়। পেট্রল-ডিজেলের মতো দফায় দফায় আরও বাড়তে পারে রান্নার গ্যাসের দাম।
আরও পড়ুন:
আন্তর্জাতিক বাজারের ওঠানামার উপরই গ্যাসের দাম নির্ভর করে। কখনও বাড়ানো হয় আবার কখনও কমানো হয়। কিন্তু পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে বিশ্বব্যাপী সৃষ্টি হয়েছে জ্বালানি সংকট। ফলে লাফিয়ে বাড়ছে পেট্রল-ডিজেল-গ্যাসের দাম। গত তিন মাসে বেশ কয়েকবার বৃদ্ধি পেয়েছে বাণিজ্যিক গ্যাসের দাম। গত ৩১ মে শেষবার ৫৩ টাকা ৫০ পয়সা বাড়ে বাণিজ্যিক গ্যাসের দাম। বর্তমানে কলকাতায় বাণিজ্যিক গ্যাসের দাম ৩২৫৫ টাকা ৫০ পয়সা। তবে বাণিজ্যিক গ্যাসের দাম বাড়লেও গৃহস্থালির রান্নার গ্যাসের দাম একবারই বেড়েছিল। কিন্তু আন্তর্জাতিক বাজারে চাপের কারণে এবার ঊর্ধ্বমুখী ১৪.২ কেজি রান্নার গ্যাসের দামও। ফলে সবমিলিয়ে মধ্যবিত্তের পকেটে যে বিরাট ধাক্কা লাগল, সেটা আর বলার অপেক্ষা রাখে না।
সর্বশেষ খবর
-
গণেশ পুজোতেও উন্মুক্ত ক্লিভেজ! কৃতী শ্যাননের পোশাক বিতর্ক উসকে কটাক্ষে বিদ্ধ দিশা
-
ওয়ার্ডে মাত্র ১ ভোট পেলেন বিজেপি প্রার্থী, রাজস্থানে চমকে দেওয়া কামব্যাকে বোর্ড গড়ছে সিপিএম
-
‘বিশ্বকর্মা পুজোয় নবান্নে আমার সঙ্গে অঞ্জলি দিন’, বামেদের চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
জোর যার ‘আসন’ তার! ধরাবাঁধা নিয়ম ভেঙে শরিকদের বার্তা সিপিএমের
-
ইরানি হামলার মধ্যেই জর্ডনে অনুশীলন ইস্টবেঙ্গলের, ‘জয়মন্ত্র’ দিলেন প্রাক্তনী হিজাজি