Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১০ জুলাই ২০২৬
DMK

‘বিশ্বাসঘাতক কংগ্রেসকে কোনওদিন…’, বিজয়কে সমর্থন করায় হাত শিবিরকে তুলোধোনা ডিএমকে-র

কংগ্রেসকে আক্রমণ শানিয়ে উদয়নিধি বলেন, “হাত শিবিরের পাঁচ প্রার্থী জেতার নেপথ্যে অবদান ডিএমকে-রই। মানুষ তাঁদের ভোট দিয়েছিল। কারণ, তাঁরা এম কে স্ট্যালিনকে মুখ্যমন্ত্রী হিসাবে চেয়েছিল। কিন্তু আজ পদের লোভে আমাদের না জানিয়েই কংগ্রেস পালিয়ে গেল। কংগ্রেসকে কখনই বিশ্বাস করা উচিত নয়। তাদের মধ্যে ন্যূনতম কৃতজ্ঞতা ও শালীনতার অভাব রয়েছে। ওদের আর ধারেকাছেও ঘেঁষতে দেওয়া উচিত নয়। তামিলনাড়ুর জনগণ খুব শীঘ্রই তাদের উচিত শিক্ষা দেবে।"

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৪, ২০২৬, ১৬:৩৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৪, ২০২৬, ১৬:৩৪

options
link
‘বিশ্বাসঘাতক কংগ্রেসকে কোনওদিন…’, বিজয়কে সমর্থন করায় হাত শিবিরকে তুলোধোনা ডিএমকে-র zoom
(বাঁ দিকে) তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এবং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (ডান দিকে)।

কংগ্রেসকে বিশ্বাস করা উচিত নয়। আর কোনওদিন কংগ্রেসের সঙ্গে আমরা জোট করব না। হাত শিবিরকে তুলোধোনা করে এমনটাই বললেন তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের পুত্র তথা ডিএমকে নেতা উদয়নিধি স্ট্যালিন।

সদ্য যে পাঁচ রাজ্যের নির্বাচন হয়েছে, সেগুলির মধ্যে সবচেয়ে আলোড়ন ফেলে দেওয়া ফলাফল হয়েছে তামিলনাড়ুতে। একক বৃহত্তম দল হিসাবে উঠে এসেছে বিজয়ের টিভিকে। তামিলভূমে ১০৮টি আসন জিতেছে বিজয়ের দল। অল্পের জন্য একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি তারা। কংগ্রেস-ডিএমকে জোটের ঝুলিতে গিয়েছে ৭৩টি আসন। এআইএডিএমকে জোট পেয়েছে ৫২টি আসন। শেষে কংগ্রেস দীর্ঘদিনের জোটসঙ্গী ডিএমকের সঙ্গ ছেড়ে সরকার গড়তে টিভিকে-কে সমর্থন করার সিদ্ধান্ত নেয়। এর জেরেই হাত শিবিরের উপর ক্ষুব্ধ ডিএমকে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কংগ্রেসকে আক্রমণ শানিয়ে উদয়নিধি বলেন, “হাত শিবিরের পাঁচ প্রার্থী জেতার নেপথ্যে অবদান ডিএমকে-রই। মানুষ তাঁদের ভোট দিয়েছিল। কারণ, তাঁরা এম কে স্ট্যালিনকে মুখ্যমন্ত্রী হিসাবে চেয়েছিল। কিন্তু আজ পদের লোভে আমাদের না জানিয়েই কংগ্রেস পালিয়ে গেল। কংগ্রেসকে কখনই বিশ্বাস করা উচিত নয়। তাদের মধ্যে ন্যূনতম কৃতজ্ঞতা ও শালীনতার অভাব রয়েছে। ওদের আর ধারেকাছেও ঘেঁষতে দেওয়া উচিত নয়। তামিলনাড়ুর জনগণ খুব শীঘ্রই তাদের উচিত শিক্ষা দেবে।” গোটা দেশে বিজেপির উত্থানের জন্য কংগ্রেসকেই দায়ী করেছেন উদয়নিধি। তিনি বলেন, “আমি ভেবেছিলাম, সারা ভারতে বিজেপির জয়ের কারণ হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অমিত শাহ। কিন্তু এখন এটা স্পষ্ট যে, ভারতে বিজেপির উত্থানের কারণ হল কংগ্রেস।” একইসঙ্গে তিনি কংগ্রেসকে বিশ্বাসঘাতক বলেও অভিহিত করেছেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.