Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৬ জুলাই ২০২৬
DK Shivakumar

১৫ বছরে বেড়েছে ১৩০০ কোটি! দেশের ধনীতম মুখ্যমন্ত্রী হচ্ছেন শিবকুমার, হাতে কত সম্পত্তি?

ধনীতম মুখ্যমন্ত্রীদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নায়ডু। সদ্য তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়া থলপতি বিজয় এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩১, ২০২৬, ১৮:২৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩১, ২০২৬, ১৮:২৭

options
link
১৫ বছরে বেড়েছে ১৩০০ কোটি! দেশের ধনীতম মুখ্যমন্ত্রী হচ্ছেন শিবকুমার, হাতে কত সম্পত্তি? zoom
ডিকে শিবকুমার। ফাইল ছবি।

কর্নাটকের মুখ্যমন্ত্রী হিসাবে নতুন ইনিংস শুরু করতে চলেছেন ডিকে শিবকুমার (DK Shivakumar)। আগামী বুধবার শপথ নেবেন তিনি। তবে শপথগ্রহণের আগে দেশজুড়ে চর্চা চলছে কংগ্রেস নেতার পাহাড়প্রমাণ সম্পত্তি নিয়ে। দেশের ধনীতম বিধায়কদের তালিকায় তিনি রয়েছেন দ্বিতীয় স্থানে। শপথের পর তিনি হয়ে যাবেন দেশের ধনীতম মুখ্যমন্ত্রী। হাজার কোটিরও বেশি সম্পত্তি রয়েছে তাঁর।

গতবছর বিধায়কদের সম্পত্তির বিবরণ নিয়ে সমীক্ষা চালিয়েছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস নামে একটি সংস্থা। তাদের রিপোর্ট অনুযায়ী, দেশের ধনীতম বিধায়ক এআইডিএমকের লিমা রোজ মার্টিন। ৫৮৬৩ কোটির সম্পত্তি রয়েছে তাঁর। দ্বিতীয় স্থানে মুম্বইয়ের ঘাটকোপর পূর্ব কেন্দ্রের বিজেপি পরাগ শাহ। সবমিলিয়ে ৩ হাজার ৪০০ কোটি টাকার সম্পদ রয়েছে তাঁর। শিবকুমার আছেন তৃতীয় স্থানে। ১ হাজার ৪১৩ কোটি টাকার সম্পত্তি রয়েছে কংগ্রেস নেতার। দেশের আর কোনও রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতে এই বিপুল অঙ্কের সম্পত্তি নেই।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ধনীতম মুখ্যমন্ত্রীদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নায়ডু। তাঁর সম্পত্তির পরিমাণ ৯৩১ কোটি টাকা। সদ্য তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়া থলপতি বিজয় এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন। মোট ৬৪৮ কোটি টাকার সম্পত্তির মালিক এই অভিনেতা-রাজনীতিবিদ। শোনা যায়, লুই ভিতোঁ, শ্যানেল, প্রাডা, বারবারি, গুচির মতো বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ডের পোশাক পছন্দ করেন শিবকুমার। তাঁর আলমারিতে সারি সারি ব্র্যান্ডের পোশাক রয়েছে।

নির্বাচনী হলফনামা অনুযায়ী, ১৫ বছরের মধ্যে শিবকুমারের সম্পত্তির পরিমাণ সাড়ে ৭৫ কোটি থেকে ১৪১৩ কোটিতে পৌঁছেছে। কর্নাটকের হবু মুখ্যমন্ত্রীর দাবি, উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তিতেই ধনী হয়ে উঠেছেন তিনি। কর্নাটকের একাধিক জায়গার পাশাপাশি দিল্লিতেও রয়েছে শিবকুমারের বাড়ি। রয়েছে বহু কৃষিজ জমিও। গত কয়েকবছরে কর্নাটকে জমির দাম হুহু করে বেড়েছে। পাল্লা দিয়ে বেড়েছে শিবকুমারের সম্পত্তির বহরও। উল্লেখ্য, রাজ্যভিত্তিক তালিকায় সম্পত্তির নিরিখে সবচেয়ে ধনীতম হল কর্নাটক। সেরাজ্যের ২২৩ জন বিধায়কের হাতে মোট ১৪ হাজার ১৭৯ কোটির সম্পত্তি রয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.