নির্বাচন শেষ। অপেক্ষা এখন ফলাফলের। তবে শেষবেলায় ‘ঘোড়া কেনাবেচা’ উলটে দিতে পারে সব অঙ্ক। এই আশঙ্কাতেই পদ্ম কাঁটা থেকে বিধায়কদের রক্ষা করতে শনিবার অসমে ছুটলেন ‘ক্রাইসিস ম্যানেজার’ তথা কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার। শুধু তাই নয়, শিবকুমারের পাশাপাশি গুয়াহাটি এসেছেন ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলও। শনিবার অসম সফর সম্পর্কে শিবকুমারকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ফলপ্রকাশের পর বিধায়ক কেনাবেচা আটকাতেই তাঁর এই অসম সফর।
১২৬ আসনের অসমে একদফায় নির্বাচন হয়েছিল গত ৯ এপ্রিল। দেশের ৫ রাজ্যের সঙ্গেই এখানে বিধানসভা ভোটের ফলপ্রকাশ হবে আগামী ৪ মে। ইতিমধ্যেই অবশ্য বুথ ফেরত সমীক্ষা জানিয়েছে, অসমে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের সরকার গঠন করতে চলেছে বিজেপি। তবে সেই সমীক্ষাকে ফুৎকারে কংগ্রেস যে কোনও পরিস্থিতির জন্য প্রস্তুতি শুরু করে দিল কংগ্রেস। সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে শনিবার শিবকুমার বলেন, “আমি এখানে আমার বিধায়কদের নিরাপত্তা নিশ্চিত করতে এসেছি। তাঁরা যাতে সঠিক পথে থাকেন। আজ তো বটেই ভবিষ্যতেও তাঁরা এখানে নিরাপদ।”
আরও পড়ুন:
উপমুখ্যমন্ত্রী শিবকুমার জানান, “আমি কোনও বুথ ফেরত সমীক্ষাকে বিশ্বাস করি না। সেটা আমাদের পক্ষে হোক বা বিরোধীদের পক্ষে।”
পাশাপাশি অসমের বুথ ফেরত সমীক্ষাকে পুরোপুরি খারিজ করে কর্নাটকের উপমুখ্যমন্ত্রী জানান, “আমি কোনও বুথ ফেরত সমীক্ষাকে বিশ্বাস করি না। সেটা আমাদের পক্ষে হোক বা বিরোধীদের পক্ষে। যেভাবে এই সমীক্ষা করা হয় তার নমুনার আকার অনেক ছোট, তাই আমারও নিজস্ব তথ্য আছে।” পাশাপাশি বলেন, “আমার দলের কর্মীরা আত্মবিশ্বাসী অসমে কংগ্রেস জোট ক্ষমতায় আসছে। আমার দলের নেতাদের উপর আমার বিশ্বাস রয়েছে, ভোটারদের উপর আস্থা রয়েছে অসমের মানুষ পরিবর্তন চাইছেন এবং তাঁরা এই পরিবর্তন পাবেন।”
উল্লেখ্য, কংগ্রেস দলে ক্রাইসিস ম্যানেজার হিসেবে যথেষ্ট সুনাম রয়েছে শিবকুমারের। ‘হোটেল পলিটিক্সে’ অত্যন্ত দক্ষ এই নেতা সংকটকালে একাধিকবার বিধায়কদের মধ্যে বিভেদ মিটিয়েছেন। কংগ্রেসের অন্দরে বিরাট জনসমর্থনও রয়েছে তাঁর। এই অবস্থায় অসমে বুথফেরত সমীক্ষা যদি কোনও ভাবে না ফলে এবং কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা পায়। সেক্ষেত্রে বিধায়কদের নিয়ন্ত্রণে রাখতে অসমে ‘ক্রাইসিস ম্যানেজার’ পাঠাল কংগ্রেস। উল্লেখ্য, বুথফেরত সমীক্ষার পূর্বাভাস অনুযায়ী, অসমে এনডিএ ৮৫ থেকে ১০০টি আসনে জয়ী হতে পারে। অন্যদিকে, ২৪ থেকে ৩৫টি আসনটি আসন পেতে পারে কংগ্রেস জোট।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বন্যেরা বনে সুন্দর, কিন্তু সাপ এয়ার কুলারে! সোনালি বিষধরের ভিডিও দেখে আঁতকে উঠল নেটপাড়া
-
তৃণমূলের তহবিলে দুর্নীতি? এবার স্পেশাল অডিটর নিয়োগের দাবি ঋতব্রতদের
-
৭০ বছরের নজির ভেঙে ১০ দিনে গোলের সেঞ্চুরি! কেন এত গোল হচ্ছে এবারের বিশ্বকাপে?
-
২৭ লক্ষ টাকা তছরুপ! গ্রেপ্তার উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কৃষি ও সেচ কর্মাধ্যক্ষ, উঠল ‘চোর’ স্লোগান
-
‘প্রতিরক্ষা-বন্ধু’ আমেরিকা! দিল্লিকে যুদ্ধকপ্টার, কামান-সহ ৪,৫৬৬ কোটির সমরাস্ত্র সাহায্যে অনুমোদন ওয়াশিংটনের