মুঘল আমলে হিন্দুদের জন্য ধর্মীয় কর ‘জিজিয়া’র প্রত্যাবর্তন মোদি জমানায়। হিন্দুদের পবিত্র ৪ ধাম যাত্রা (Char Dham Yatra) আর বিনামূল্যে নয়। এখন থেকে যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ, বদ্রীনাথে তীর্থযাত্রায় যেতে হলে সরকারকে দিতে হবে টাকা। সরাসরি কর না বললেও রেজিস্ট্রেশনের নামে টাকা পুণ্যার্থীদের থেকে এই টাকা আদায় করতে চলেছে উত্তরাখণ্ডের ডবল ইঞ্জিন সরকার। এই ঘটনা সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে।
আগামী ১৯ এপ্রিল থেকে শুরু হতে চলেছে চারধাম যাত্রা। এতদিন এই যাত্রা বিনামূল্যে হলেও এখন থেকে চারধামে যেতে গেলে অনলাইনে নাম নথিভুক্ত করতে হবে তীর্থযাত্রীদের। যার জন্য লাগবে রেজিস্ট্রেশন ফি। মঙ্গলবার এক বৈঠকে এমনই সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার। বিষয়টি সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক। উত্তরাখণ্ডের পৌড়ি গাড়োয়াল জেলায় অবস্থিত এই পবিত্র ৪ ধাম। গাড়োয়ালের কমিশনার বিনয়শঙ্কর পাণ্ডে বলেন, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ৪ ধামে আসার জন্য ভুয়ো রেজিস্ট্রেশন করছেন তীর্থযাত্রীরা। যার জেরে অনেক টাকা খোয়াতে হচ্ছে তাঁদের। যাত্রীরা যাতে প্রতারিত না হন সে কথা মাথায় রেখেই যাত্রীদের নাম রেজিস্ট্রেশন করানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আরও পড়ুন:
এখন থেকে ৪ ধামের যাত্রীদের নাম রেজিস্ট্রেশন করতেই হবে। যার জন্য ন্যূনতম ১০ টাকা করে দিতে হবে পুণ্যার্থীদের। যদিও গোটা বিষয়টাই এখনও পর্যন্ত প্রাথমিক আলোচনার পর্যায়ে রয়েছে।
সরকারি বৈঠকে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এখন থেকে ৪ ধামের যাত্রীদের নাম রেজিস্ট্রেশন করতেই হবে। যার জন্য ন্যূনতম ১০ টাকা করে দিতে হবে পুণ্যার্থীদের। যদিও গোটা বিষয়টাই এখনও পর্যন্ত প্রাথমিক আলোচনার পর্যায়ে রয়েছে। আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হয়নি। অনুমান, শীঘ্রই তা লাগু করবে সরকার। এদিকে এই সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসছে বিরোধী শিবির। তাঁদের অভিযোগ, মুখে হিন্দুত্বের বুলি আওড়ানো বিজেপি সরকার এবার চারধামকেও ছাড় দিচ্ছে না। প্রতিবছর লক্ষ লক্ষ যাত্রী চারধামে তীর্থ করতে যান। এবার তাঁদের থেকে টাকা উসুল করবে এই সরকার।
অনেকেই আবার এই পদক্ষেপকে মুঘল আমলের জিজিয়া করের সঙ্গে তুলনা করেছেন। তৎকালীন সময়ে হিন্দুরা কোথাও তীর্থযাত্রা করতে গেলে কর দিতে হল মুঘল শাসকদের। ঔরঙ্গজেবের আমলে এই কর ভয়াবহ আকার নেয়। বিরোধীদের অভিযোগ, হিন্দুত্বের ঢাক পেটানো বিজেপি এবার হিন্দু তীর্থযাত্রীদের জন্য সেই মুঘল প্রথা ফিরিয়ে আনছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
দাউদ ইব্রাহিমের হাড়হিম হুমকি, ‘তোর খেলা শেষ’, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত
-
ভেঙে খানখান সাধের দল! ‘বিদ্রোহী’দের ফেরাতে জনে জনে ফোন করছেন মমতা
-
গেট খুললেই জুতোর বাড়ি! প্রতারণার অভিযোগে দুর্গাপুরে তৃণমূলের নেতার বাড়ির সামনে ধরনা
-
অতি ঘনিষ্ঠতাতেই ভাঙছে সেতু! সম্পর্ক বাঁচাতে দূরত্ব প্রয়োজন, বলছেন মনোবিদরা
-
একমাসে দু’বার মাইনে! অভিনব আইডিয়া উদ্যোগপতির, কতটা উপকৃত হবেন কর্মীরা?