Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১১ আগস্ট ২০২৬
Delhi

‘বাবা, আমি কালো জাদু করিনি, চললাম’, শ্বশুরবাড়িতে নির্যাতনের জেরে চরম সিদ্ধান্ত বধূর

নিজের দেড় বছরের মেয়েকেও স্বামীর হাতে তুলে দিতে নারাজ ওই তরুণী। বাবার কাছে তাঁর শেষ আর্জি, "ওকে নিজের মেয়ের মতো করেই মানুষ কোরো।"

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৫, ২০২৬, ১৫:৩৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৫, ২০২৬, ১৫:৩৩

options
link
‘বাবা, আমি কালো জাদু করিনি, চললাম’, শ্বশুরবাড়িতে নির্যাতনের জেরে চরম সিদ্ধান্ত বধূর zoom
সম্ভবত শ্বশুরবাড়ির সঙ্গে না থাকার জেরেই সমস্যার সূত্রপাত।
Advertisement

শ্বশুরবাড়িতে দিনের পর দিন নির্যাতন। স্বামীর থেকেও কোনও সাহায্য মেলেনি। শেষ পর্যন্ত চরম সিদ্ধান্ত নিলেন দিল্লির তরুণী। আত্মঘাতী হওয়ার আগে শেষ বার্তা দিয়ে বললেন, ‘বাবা আমি চলে যাচ্ছি।’ নিজের দেড় বছর বয়সি শিশুকন্যার দায়িত্বও বাবার হাতে দিয়েছেন ওই তরুণী। শ্বশুরবাড়িতে কীভাবে হেনস্তার শিকার হয়েছেন সেই নিয়েও একাধিক অভিযোগ জানিয়েছেন শেষ বার্তায়।

জানা গিয়েছে, ২৪ বছর বয়সি ওই তরুণীর বিয়ে হয়েছিল বছরতিনেক আগে। স্বামীর সঙ্গে থাকতেন দিল্লির নাংলোই এলাকায়। সম্ভবত শ্বশুরবাড়ির সঙ্গে না থাকার জেরেই সমস্যার সূত্রপাত। ওই তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়, কিন্তু কোনও সুইসাইড নোট মেলেনি। পরে তাঁর ফোন থেকে উদ্ধার হয় তিন মিনিটের একটি ভিডিও। সেখানেই শ্বশুরবাড়ির অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। স্পষ্ট জানান, বিয়ে করাটা তাঁর বিরাট ভুল হয়েছিল।

Advertisement

চরম পদক্ষেপ করার আগে কেঁদে কেঁদে তিনি বলেছেন, “আমি কোনও কালো জাদু করিনি। আমার শাশুড়িকে মারধর করিনি। দেওর-ভাশুর কারোর গায়ে হাত তুলিনি। উলটে আমাকে মারধর করা হয়েছে।” ভিডিওতে তিনি আরও জানিয়েছেন, শ্বশুরবাড়িতে নানাভাবে হেনস্তার শিকার হলেও স্বামীকে পাশে পাননি। উলটে তরুণীকেই দোষারোপ করতেন। নিজের শেষ বার্তায় তরুণীর আক্ষেপ, ‘আমি শুধু ছোট্ট একটা পরিবার চেয়েছিলাম। কিন্তু সেটা হল না। আমি ওদের সঙ্গে আর থাকতে পারলাম না।’

নিজের দেড় বছরের মেয়েকেও স্বামীর হাতে তুলে দিতে নারাজ ওই তরুণী। ভিডিওতে তিনি বলেছেন, “বাবা, আমার মেয়েকে তুমি কারোর হাতে দেবে না। ওকে তোমার কাছেই রেখো। ওকে নিজের মেয়ের মতো করেই মানুষ কোরো।” আপাতত ওই তরুণীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশও তদন্ত শুরু করছে। তবে এখনও কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি এই ঘটনায়। যদিও পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ করা হবে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.