দিল্লি-সহ দেশের বিভিন্ন প্রান্তে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র বিক্ষোভ চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও নিরাপত্তাবাহিনীকে নিয়ে আপত্তিকর পোস্ট! এরই প্রেক্ষিতে এবার একাধিক এক্স অ্যাকাউন্টকে নোটিস পাঠাল দিল্লি পুলিশ (Delhi Police)। শুধু তাই নয়, বেশ কিছু সংবাদমাধ্যমের পোর্টালকেও নোটিস দেওয়া হয়েছে বলে খবর।
সূত্রের খবর, বিক্ষোভ চলাকালীন ও পরবর্তী সময়ে এক্স এবং সংবাদমাধ্যমের পোর্টালগুলিতে আপলোড হওয়া বিষয়বস্তু পর্যালোচনার পরই পুলিশ এই পদক্ষেপ করেছে। অভিযোগ, যে এক্স অ্যাকাউন্টগুলিকে নোটিস পাঠানো হয়েছে, সেগুলি থেকে প্রধানমন্ত্রী এবং নিরাপত্তাবাহিনীকে নিয়ে একাধিক আপত্তিকর এবং অবমাননাকর পোস্ট করা হয়েছিল। জানা গিয়েছে, অ্যাকাউন্টগুলির ব্যবহারকারীদের বিষয়ে বিভিন্ন তথ্য চেয়ে নোটিশ পাঠিয়েছে দিল্লি পুলিশ। তবে ঠিক কতগুলি অ্যাকাউন্টকে এই নোটিস পাঠানো হয়েছে, তা এখনও জানা যায়নি। দিল্লি পুলিশের আধিকারিকরা জানিয়েছেন, তাদের সমাজমাধ্যম মনিটরিং টিম অনলাইন প্ল্যাটফর্মগুলিতে ক্রমাগত নজরদারি চালাচ্ছে এবং বিভিন্ন কনটেন্ট পর্যালোচনা করছে। আপত্তিকর পোস্ট শনাক্ত হলেই সংশ্লিষ্ট সমাজমাধ্যমকে সেগুলি সরানোর জন্য নোটিস দেওয়া হচ্ছে।
আরও পড়ুন:
দিল্লি পুলিশ আগে জানিয়েছিল, যন্তর মন্তরে ছাত্র বিক্ষোভকে কেন্দ্র করে যে হিংসার ঘটনা ঘটছে, সেগুলির নেপথ্যে রয়েছে পাক উসকানি। প্রায় ৪০০ পাকিস্তানি সমাজমাধ্যম হ্যান্ডেল দিনরাত সচেষ্ট শুধু পড়ুয়া তথা জেন জি-কে উসকানি দিতে। এই ৪০০টি অ্যাকাউন্টের মধ্যে শ’খানেক ইনস্টাগ্রাম হ্যান্ডেল। জেন জি তথা যুবসমাজের আন্দোলনের সঙ্গে যুক্তরা ইনস্টাগ্রামে ভীষণভাবে সক্রিয়। তাই ইনস্টাগ্রামের ফিডের অ্যালগরিদমে বিভিন্ন উসকানিমূলক পোস্ট প্রবেশ করানোর চেষ্টায় দিনরাত সচেষ্ট পাক হ্যান্ডেলগুলি।
সর্বশেষ খবর
-
নিরাপদে তামিলনাড়ুর ২১, শুধু চিনেই আটকে দু’শো ভারতীয়! নেপালে নাগরিকদের সুরতেহাল জানাল দিল্লি
-
ভাঙা ভাঙা ইংরেজিতে ভিডিও! ৫০ টাকার দুল, ১০০ টাকার হারে মেটার মঞ্চে চমক গ্রামের বউ পূজারিণীর
-
‘আমার জন্য প্রার্থনা করুন’, নেপাল থেকে নিরাপদে ছেলের কাছে ফিরতে চান বাংলাদেশি নায়িকা অপু
-
‘নিরাপদে থাকুন…’, দেশের বিধ্বস্ত অবস্থা দেখে মন কাঁদছে নেপাল ক্রিকেটারদের
-
বিধ্বস্ত নেপালে নিখোঁজ বাংলার বহু, বসিরহাট-শিলিগুড়ির উদ্বিগ্ন পরিবারে হাহাকার