Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Delhi

ফুটপাথ থেকে নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন, অভিযুক্তকে এনকাউন্টার দিল্লি পুলিশের

গুরুতর আহত অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন বাবলু নামের ওই ট্যাক্সি ড্রাইভার। এই ঘটনায় পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযুক্ত পালানোর চেষ্টা করছিল তাকে থামাতে বাধ্য হয়ে গুলি চালায় পুলিশ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৪, ২০২৬, ১৭:২১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৪, ২০২৬, ১৭:২১

options
link
ফুটপাথ থেকে নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন, অভিযুক্তকে এনকাউন্টার দিল্লি পুলিশের zoom
ছবি এআই দ্বারা নির্মিত।
Advertisement

ফুটপাতে ঘুমন্ত নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন ট্যাক্সি চালকের। রাজধানী দিল্লিতে ঘটে যাওয়া ভয়ংকর সেই ঘটনায় অভিযুক্তকে এনকাউন্টার করল দিল্লি পুলিশ। গুরুতর আহত অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন বাবলু নামের ওই ট্যাক্সি ড্রাইভার। এই ঘটনায় পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযুক্ত পালানোর চেষ্টা করছিল তাকে থামাতে বাধ্য হয়ে গুলি চালায় পুলিশ।

জানা গিয়েছে, ১১ বছরের ওই নাবালিকা দিল্লির রাস্তায় ফুলের বেলুন বিক্রি করত। রবিবার রাতে ফুটপাতে ঘুমনোর সময় তাঁকে তুলে নিয়ে যায় এক ট্যাক্সি ড্রাইভার। তাকে ধর্ষণ ও খুনের পর দেহ মেহরৌলির এক জঙ্গলে ফেলে দেয়। ওই বালিকাকে খুঁজে না পেয়ে সকাল ৬টা নাগাদ মেয়েটির পরিবার মেহরৌলি থানায় পুলিশের নিখোঁজের অভিযোগ জানায়। এরপরই তদন্তে নামে পুলিশ। সিসিটিভি ফুটেজ ও বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের পর মাত্র ৪ ঘণ্টার মধ্যেই বাবলুকে নামের ওই ট্যাক্সি চালককে গ্রেপ্তার পুলিশ।

Advertisement

১১ বছরের ওই নাবালিকা দিল্লির রাস্তায় ফুলের বেলুন বিক্রি করত। রবিবার রাতে ফুটপাতে ঘুমনোর সময় তাঁকে তুলে নিয়ে যায় এক ট্যাক্সি ড্রাইভার। তাকে ধর্ষণ ও খুনের পর দেহ মেহরৌলির এক জঙ্গলে ফেলে দেয়।

এরপর বাবলুকে জিজ্ঞাসাবাদের পর তাঁর বয়ানের ভিত্তিতে তল্লাশি চালিয়ে ওই নাবালিকার দেহ জঙ্গল থেকে উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। পুলিশের দাবি অনুযায়ী, মঙ্গলবার রাতে বাবলুকে নিয়ে গোটা ঘটনার পুনর্নিমানে বের হয় পুলিশ। ‘ক্রাইম সিন’ অর্থাৎ ওই জঙ্গলে পৌঁছনোর পর পুলিশের হাত ছাড়িয়ে পালানোর চেষ্টা করে অভিযুক্ত। এই অবস্থায় অভিযুক্তের পা লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। গুরুতর জখম অবস্থায় অভিযুক্তকে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশের তরফে। 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.