সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঁচ বছর বাদে ‘অপবাদ’ থেকে মুক্তি! করোনা ছড়ানোর দায় থেকে কার্যত রেহাই পেয়ে গেলেন দিল্লির তবলিঘি জামাতের বহু সদস্য। ওই সংগঠনের সদস্যদের বিরুদ্ধে দায়ের হওয়া ১৬টি চার্জশিট খারিজ করে দিল দিল্লি হাই কোর্ট। এমনিতে তবলিঘি জামাত সদস্যদের বিরুদ্ধে একাধিক মামলা ইতিমধ্যেই খারিজ হয়েছে। বিদেশি নাগরিকদের আশ্রয় দেওয়ার মামলাগুলি এখনও ঝুলে। সেই সংক্রান্ত ১৬টি চার্জশিট খারিজ করে দিল দিল্লি হাই কোর্ট।
উল্লেখ্য, ২০২০ সালে প্রসঙ্গত, মার্চ মাসে দিল্লির নিজামুদ্দিনে তবলিঘি জামাতের এক ধর্মসভায় অংশগ্রহণকারী বহু তবলিঘি সদস্য করোনায় আক্রান্ত হন। তারপর থেকেই ওই সংগঠনটি সরকারের রোষের মুখে পড়েছে। দিল্লির নিজামুদ্দিন মারকাজের ধর্মীয় সভায় যোগ দেওয়া বহু তবলিঘি জামাত সদস্যের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয়েছিল। মহামারী আইনে মামলা দায়ের হয়েছিল। বেআইনিভাবে বিদেশি নাগরিকদের আশ্রয় দেওয়ার মামলাও দায়ের হয়।
২০২০ সাল থেকে এ সংক্রান্ত একাধিক মামলা চলছে বিভিন্ন আদালতে। দিল্লি পুলিশ এর আগে তবলিঘি সদস্যদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা খারিজ করার দাবির বিরোধিতা করে। কিন্তু অভিযুক্তদের বিরুদ্ধে কোনও প্রমাণ মেলেনি। তাই পাঁচ বছর পর দিল্লি হাই কোর্ট তাদের রেহাই দিল আদালত। বিদেশি নাগরিকদের আশ্রয় দেওয়ার মামলায় ছাড় পেয়ে যাওয়ায় দিল্লির নিজামুদ্দিন মারকাজের সদস্যরা কার্যত ক্লিনশিট পেয়ে গেলেন।
এর আগে বম্বে হাই কোর্ট নিজামুদ্দিন মারকাজের ধর্মীয়সভায় যোগ দেওয়া বিদেশি তবলিঘি জামাত সদস্যদের বিরুদ্ধে হওয়া মামলা খারিজ করে দেয়। বম্বে হাই কোর্টের ঔরঙ্গাবাদ বেঞ্চের দুই বিচারপতির পর্যবেক্ষণ ছিল, “পুলিশ রাজনৈতিক চাপে পড়ে ওই জামাত সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। বিদেশিদেরই বলির পাঁঠা করার জন্য বেছে নেওয়া হয়েছে।” অথচ আদালতে একজনের বিরুদ্ধে কোনও প্রমাণিত হয়নি।
সর্বশেষ খবর
-
‘স্রেফ ট্রেলার দেখেছেন’, টানা দ্বিতীয় দিন সংসদ অভিযানে ‘ককরোচ’, ফের উত্তপ্ত হবে রাজধানী?
-
শহিদ দিবসে কর্মীদের জন্য ডিম-ভাতের আয়োজন ঋত শিবিরের! থাকবেন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে
-
‘মূল্য চোকাতে হবে’, মধ্যপ্রাচ্যে মার্কিন জওয়ানদের মৃত্যুতে ইরানকে হুমকি ট্রাম্পের
-
সিকিমে ভয়াবহ ভূমিধসে অবরুদ্ধ নির্মীয়মাণ টানেল, উদ্ধার ১৬ শ্রমিক
-
ইউক্রেনের বন্দরে জাহাজে ভয়াবহ হামলা! মৃত ৪ ভারতীয়, কড়া নিন্দা নয়াদিল্লির