প্রকাশ্যে ফুড ডেলিভারি কর্মীকে গুলি করে খুনের অভিযোগ উঠল এক পুলিশকর্মীর বিরুদ্ধে। রবিবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দিল্লির দ্বারকা এলাকায়। নিহত ওই যুবক একটি মোটরবাইকে বসেছিলেন। পিছনের আসনে ছিলেন তাঁর আরও এক বন্ধু। গুলি যুবকের শরীর ফুঁড়ে ওই যুবককেও আঘাত করে বলে অভিযোগ।
পুলিশ সূত্রে খবর, জাফরপুর কালান এলাকায় রূপেশ নামে এক যুবক তাঁর পুত্রের দ্বিতীয় জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। উপস্থিত ছিলেন প্রায় ২০ জন। কেক কাটা হয়ে গেলে উপস্থিত অতিথিরা একে একে ছত্রভঙ্গ হয়ে বাড়ির দিকে রওনা দেন।রাত ২টো নাগাদ কয়েকজন যুবক ট্যাক্সির জন্য অপেক্ষা করছিলেন। কয়েকজন মোটরবাইকে বসে গল্প করছিলেন। সেখানেই ছিলেন ওই ফুড ডেলিভারি কর্মী পাণ্ডব কুমার। অভিযোগ, তখনই নীরাজ নামে এক পুলিশকর্মীর সঙ্গে তুচ্ছ বিষয়ে তাঁর বিবাদ শুরু হয়। আচমকা নীরাজ পকেট থেকে বন্দুক বের করে যুবককে লক্ষ্য করে গুলি চালায়। গুলি পাণ্ডবের বুক ফুঁড়ে বেরিয়ে যায়। শুধু তা-ই নয়, গুলিটি তাঁর পিছনের আসনে বসে অন্য এক যুবকের পেটে গিয়ে আঘাত করে।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুরুতর আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে গেলে পাণ্ডবকে মৃত ঘোষণা করা হয়। অন্য যুবক সেখানেই চিকিৎসাধীন। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধেও মামলাও রুজু করা হয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
জুন মাসে ‘এপ্রিল ফুল’! সরকারি কর্মচারীদের ডিএ বিজ্ঞপ্তি নিয়ে বিভ্রান্তি সোশাল মিডিয়ায়
-
সব বিদ্রোহী এক ছাতার তলায়? ২১ জুলাইয়ের আগেই মমতাকে বিরাট ধাক্কার পরিকল্পনা, ইঙ্গিত সুদীপের
-
মরুভূমিতে ঘুরতে এসেও শান্তি নেই, ল্যাপটপ খুলে ‘ওয়ার্ক ফ্রম উট’ করলেন তরুণ! ভাইরাল ভিডিও
-
তৃণমূলের কোন শিবির বিধানসভায় ‘বিরোধী’! ‘ফ্লোর টেস্ট’ না করে সিদ্ধান্ত কীভাবে, প্রশ্ন আদালতের
-
অভিষেকের আপ্ত সহায়ক বিরুদ্ধে জারি লুক আউট নোটিস! আরও বিপাকে সুমিত