সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লিতে দীপাবলির উদযাপন ফের বিতর্ক। এবার শূন্যে গুলি ছুড়ে উদযাপন বাবা-ছেলের। সমাজমাধ্যমে রিল বানিয়ে গ্রেপ্তার দু’জন।
জানা গিয়েছে, দিল্লির শাস্ত্রি নগরের বাসিন্দা মুকেশ কুমার এবং তাঁর ছেলে সুমিত কুমার দীপাবলির উদযাপনে বিতর্কের সৃষ্টি করেছেন। দীপাবলির সময় শূন্যে বন্দুক চলিয়ে উৎসব করেন সুমিত। সেই ঘটনার ভিডিও করেছেন সুমিতের বাবা মুকেশ। সমাজ মাধ্যমে ভাইরাল হয় সেই ভিডিও। এরপরেই তাঁদের দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গিয়েছে বন্দুকটি মুকেশের নামে নথিভুক্ত রয়েছে। যদিও, তাঁর বন্দুকের লাইসেন্সের মেয়াদ উত্তির্ণ হয়ে গিয়েছে। ৪২ বছরের মুকেশের মিষ্টির দোকান রয়েছে। তাঁর একটি কেটারিং ব্যবসাও রয়েছে। ২২ বছরের সুমিত এবং তাঁর বাবা মুকেশের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
পুলিশের তরফে জানানো হয়েছে, ‘৩০ অক্টোবর পুলিশের কাছে সুমিতের ভাইরাল ভিডিও খবর আসে। সেই সময় শাস্ত্রি নগরে মাদক-বিরোধী বাহিনী টহল দিচ্ছিল। দ্রুত দোকানে পৌঁছে তাঁকে গ্রেপ্তার করা হয়।
তদন্তে সুমিত জানিয়েছেন, সমাজ মাধ্যমে জনপ্রিয়তা পেতে এই ঘটনা ঘটায় ওই যুবক। দীপাবলির রাতে বাবার ড্রয়ার থেকে বন্দুক নিয়ে নিজেই গুলি চালায় সে। এরপরে সমাজমাধ্যমে সেই ভিডিও পোস্ট করে সে।
যদিও, বন্দুকের লাইসেন্সের মেয়াদ উত্তির্ণ হয়ে গিয়েছে তা জানার পরেই পুলিশ মুকেশকে গ্রেপ্তার করেছে। বাজেয়াপ্ত করা হয়েছে বন্দুকটি।
সর্বশেষ খবর
-
চিনের ‘মানচিত্র’, চিনি না এই মানচিত্র
-
আসন পুনর্বিন্যাসে মরিয়া কেন্দ্র! শীঘ্রই ফের বসবে সংসদ অধিবেশন, ইঙ্গিত রিজিজুর
-
কৈলাশে মহাপ্রলয়, হিমালয়ে উষ্ণায়নের প্রতিশোধ নিচ্ছে প্রকৃতি! কতটা ঝুঁকিতে বাংলা?
-
আরও দুই ওয়ার্ড বাড়তে পারে কলকাতায়, ৪৫ ওয়ার্ডের ভোটার সংখ্যা প্রশ্নের মুখে
-
রেললাইনে রিলস, স্টান্টবাজির নেশা! পূর্ব রেলে অভিযানে গ্রেপ্তার ৮৫৩