সোমনাথ রায়, নয়াদিল্লি: দিল্লি বিমানবন্দরে ব্যপক সমস্যা। শুক্রবার সকাল থেকে ব্যহত পরিষেবা। পিছিয়ে গেল প্রায় ৩০০-র বেশি উড়ানের সময়। বিমানবন্দরের তরফে নির্দেশ পৌঁছে দেওয়া হয়েছে যাত্রীদের কাছে। তাঁদেরকে নির্দেশ দেওয়া হয়েছে বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ রাখার জন্য।
যাত্রীদের পাঠানো নির্দেশিকায় বলা হয়েছে, ‘এয়ার ট্র্যাফিক কন্ট্রোল ব্যবস্থায় সমস্যার কারণে, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের বিমান পরিচালনায় সমস্যা হচ্ছে। দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর লিমিটেড-সহ সকল স্টেকহোল্ডাররা দ্রুত সমস্যার সমাধান করার চেষ্টা করছে।’
জানা গিয়েছে শুক্রবার সকাল থেকেই শুরু হয় সমস্যা। সফটয়ার সংক্রান্ত সমস্যায় আটকে রয়েছেন বিপুল সংখ্যক যাত্রী। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, অটোমেটিক মেসেজ সুইচিং সিস্টেম-এর প্রযুক্তিগত সমস্যার কারণে এই সমস্যা ঘটেছে। জানা গিয়েছে এটিসি স্বয়ংক্রিয় পদ্ধতির বদলে অন্য ব্যবস্থায় বিমান পরিচালনা করছে। সেই কারণেই উড়ানে দেরি হচ্ছে। দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানানো হয়েছে।
জানা গিয়েছে, এটিসি সিস্টেমে বিভ্রাটের কারণে একই রকম বিঘ্ন ঘটে বৃহস্পতিবার সন্ধ্যায়। এর ফলে দিল্লি বিমানবন্দর থেকে অন্তত ২০টি বিমান দেরিতে ওড়ে। পরে সমস্যার সমাধান করা হয়। যদিও শুক্রবার সকালেই ফের শুরু হয়েছে সমস্যা।
সর্বশেষ খবর
-
ভারতীয় দলে সুযোগ পেয়ে গেলেন শেহওয়াগ-দ্রাবিড়ের পুত্র, শিকে ছিঁড়ল বঙ্গতনয়ের
-
দেশজুড়ে বড়সড় সাইবার প্রতারণার পর্দাফাঁস! বহু অ্যাকাউন্টে লাখ লাখ লেনদেন, বর্ধমানে ধৃত ৪
-
রাজ্যজুড়ে বিলি হবে ২৫ লক্ষ রাখি, উৎসবে শুভেন্দু দিলেন প্রায় ৯ কোটি টাকা
-
সিএবি নির্বাচন ২৪ সেপ্টেম্বর, জট প্রতিনিধিত্ব আইন নিয়ে
-
জাতীয় দলে ব্রাত্য, সেই শামিকেই এবার সম্মান দেবে সৌরভের সিএবি, আর কে পুরস্কার পাবেন?