Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ শ্রাবণ ১৪৩৩
  • শুক্রবার
  • ১৪ আগস্ট ২০২৬
Uttar Pradesh Rain

প্রলয় ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, দুর্যোগে মৃত অন্তত ৫৪, বিপর্যস্ত জনজীবন

বুধবার বিকেল থেকে ঝড়বৃষ্টি শুরু হয় উত্তরপ্রদেশের বিভিন্ন জেলায়। কিছুক্ষণের মধ্যেই তা ভয়ংকর আকাড় ধারণ করে। রাতভর দুর্যোগে এখনও পর্যন্ত ৫৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। ঝড়বৃষ্টিতে সর্বাধিক মৃত্যুর খবর পাওয়া গিয়েছে প্রয়াগরাজে। যেখানে ১৬ জনের মৃত্যু হয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৪, ২০২৬, ১৬:২০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৪, ২০২৬, ১৬:২০

options
link
প্রলয় ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, দুর্যোগে মৃত অন্তত ৫৪, বিপর্যস্ত জনজীবন zoom
উত্তরপ্রদেশে প্রবল ঝড়বৃষ্টি।
Advertisement

উত্তরপ্রদেশে প্রবল ঝড়বৃষ্টি (Uttar Pradesh Rain)। দুর্যোগে এখনও পর্যন্ত রাজ্যে ৫৪ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। বিভিন্ন এলাকায় ভেঙে পড়েছে গাছ। ফলে ব্যাহত যান চলাচল। শুধু তা-ই নয়, ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি, ছিঁড়ে গিয়েছে বিদ্যুতের তার। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধার কাজ।   

বুধবার বিকেল থেকে ঝড়বৃষ্টি শুরু হয় উত্তরপ্রদেশের বিভিন্ন জেলায়। কিছুক্ষণের মধ্যেই তা ভয়ংকর আকাড় ধারণ করে। রাতভর দুর্যোগে এখনও পর্যন্ত ৫৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। ঝড়বৃষ্টিতে সর্বাধিক মৃত্যুর খবর পাওয়া গিয়েছে প্রয়াগরাজে। যেখানে ১৬ জনের মৃত্যু হয়েছে। ভাদোহিতে মৃতের সংখ্যা ১৫। মির্জাপুরে মৃত্যু হয়েছে ১০ জনের। প্রয়াগরাজে ভেঙে পড়েছে বহু গাছ। ফলে অবরুদ্ধ হয়ে পড়েছে রাস্তাঘাট।

Advertisement

পুরসভার জুনিয়র ইঞ্জিনিয়ার বিনোদ প্যাটেল বলেন, “পাথর গির্জাঘর, অশোকনগর, কাছারি রোড এবং মহাত্মা গান্ধী মার্গ-সহ বিভিন্ন এলাকায় গাছ ভেঙে পড়ার খবর মিলেছে। সেগুলি দ্রুত সরিয়ে ফেলার কাজ চলছে।” বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় রাজ্যের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ ব্যবস্থা।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.