Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ১৫ জুন ২০২৬
Gujarat

গুজরাটে বৈষম্যের বিষ, মন্দিরে প্রবেশ বাধা! ভোজেও ব্রাত্য দলিতরা নামলেন প্রতিবাদে

এক অভিযোগকারী উমেশ নাগওয়ান বলেন, খাবার তো বটেই দলিত সম্প্রদায়ের জন্য আলদা জলেরও ব্যবস্থা করা হয়। স্বাধীনতার ৭৫ বছর পরেও এই মানসিকতা হতাশার উদ্রেক করে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৩০, ২০২৬, ১৭:৩৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৩০, ২০২৬, ১৭:৩৪

options
link
গুজরাটে বৈষম্যের বিষ, মন্দিরে প্রবেশ বাধা! ভোজেও ব্রাত্য দলিতরা নামলেন প্রতিবাদে zoom
ছবি: সংগৃহীত।

ফের গোবলয়ে বৈষম্যের বিষ, জাতপাতের বিভাজন। গুজরাটের জুনাগড়ের ভিসাবাদার তালুকের একটি গ্রামের মন্দিরে ছিল একটি বাৎসরিক ধর্মীয় অনুষ্ঠান। স্থানীয় বাসিন্দারা সেখানে সমবেত ভাবে যোগ দিচ্ছিলেন। কিন্তু অভিযোগ, দলিতদের মন্দিরে প্রবেশে বাধা দেওয়া হয়।

জানা গিয়েছে, গ্রামের রামজি মন্দিরে ছিল পটোৎসব ও প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান। সেখানেই চরম উত্তেজনার সৃষ্টি হয়। যখন দলিত সম্প্রদায়ের সদস্যদের অপমান করা হয়। মন্দিরে বসিয়ে খাওয়ানোর ব্যবস্থা হয়েছিল। সেখানেই দলিত ঢুকতে বাধা দেওয়া হয়নি বলে অভিযোগ। এই ঘটনায় পাঁচ ব্যক্তির বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন অজয়ভাই চতুরভাই বরিচা। অভিযোগপত্রে বলা হয়েছে, দলিত সম্প্রদায়ের লোকেরে মন্দিরে প্রসাদ খেতে গেলে তাঁদের আলাদা খেতে বলা হয়। এমনকী তাঁদের খাবারের প্লেট-গ্লাস তুলে ফেলে দেওয়া হয়। কোনও কোনও দলিত ব্যক্তিকে বাড়ি থেকে থালা-বাসন আনতেও বলা হয়েছিল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এক অভিযোগকারী উমেশ নাগওয়ান বলেন, খাবার তো বটেই দলিত সম্প্রদায়ের জন্য আলাদা জলেরও ব্যবস্থা করা হয়। স্বাধীনতার ৭৫ বছর পরেও এই মানসিকতা হতাশার উদ্রেক করে। কিছুতেই মেনে নেওয়া যায় না। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় পাঁচ ব্যক্তির বিরুদ্ধে তফসিলি জাতি ও উপজাতি নশংসতা প্রতিরোধ ধারায় মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি ঘটনার প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.