Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৯ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৭ আগস্ট ২০২৬
BJP MP

‘লেবু কেটে বৃষ্টি থামিয়েছি’, বিজেপি সাংসদের মন্তব্যে হইচই! খোঁচা দিয়ে কী বলল কংগ্রেস?

ছত্তিশগড়ের সাংসদ ভোজরাজ। মঙ্গলবার তিনি একটি জনসভায় ভাষণ দিচ্ছিলেন। তাঁর একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে (যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। সেখানে তাঁকে বলতে শোনা গিয়েছে, “তখন মুষলধারে বৃষ্টি হচ্ছিল। সেই সময় আমি মুখ্যমন্ত্রীর সফরের খবর পেয়েছিলাম। তার আগের দিনও আবহাওয়া খারাপ ছিল।”

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৭, ২০২৬, ১৫:৫৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৭, ২০২৬, ১৫:৫৯

options
link
‘লেবু কেটে বৃষ্টি থামিয়েছি’, বিজেপি সাংসদের মন্তব্যে হইচই! খোঁচা দিয়ে কী বলল কংগ্রেস? zoom
ছত্তিশগড়ের বিজেপি সাংসদ ভোজরাজ নাগ। ছবি: সংগৃহীত।
Advertisement

মহাদেবের কাছে প্রার্থনা করে লেবু কেটেছিলাম। তারপরই থেমে যায় বৃষ্টি। সম্প্রতি বিজেপি সাংসদ ভোজরাজ নাগের এমনই মন্তব্য ঘিরে হইচই পড়ে গিয়েছে। সঙ্গী হয়েছে বিতর্কও। বিজেপি সাংসদকে পালটা খোচা দিয়েছে কংগ্রেসও।

ছত্তিশগড়ের সাংসদ ভোজরাজ। মঙ্গলবার তিনি একটি জনসভায় ভাষণ দিচ্ছিলেন। তাঁর একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে (যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। সেখানে তাঁকে বলতে শোনা গিয়েছে, “তখন মুষলধারে বৃষ্টি হচ্ছিল। সেই সময় আমি মুখ্যমন্ত্রীর সফরের খবর পেয়েছিলাম। তার আগের দিনও আবহাওয়া খারাপ ছিল।” তাঁর সংযোজন, “বৃষ্টি যাতে বন্ধ হয়, সেই জন্য ভগবান গৌতম বুদ্ধ এবং মহাদেবের কাছে প্রার্থনা করেছিলাম। তারপর একটা লেবু কাটতেই বৃষ্টি থেমে যায়। ফলে কর্মসূচিও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়।”

Advertisement

বিজেপি সাংসদের এহেন দাবির পরই তুঙ্গে ওঠে বিতর্ক। ছত্তিশগড় কংগ্রেসের অভিযোগ, ভোজরাজ সমাজে কুসংস্কার ও ভুল তথ্য ছড়াচ্ছেন। ছত্তিশগড়ের কংগ্রেস সভাপতি দীপক বৈজ বলেন, “যদি লেবু কাটলে বৃষ্টি থামানো যায়, তবে চিনির দাম ও মুদ্রাস্ফীতি কমানোর জন্যও তাঁর একটি লেবু কাটা উচিত।” উল্লেখ্য, এর আগেও ভোজরাজ একাধিক বিতর্কিত মন্তব্যের জন্য আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.