সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুদিখানা দোকানে আগুন। বেরনোর চেষ্টা করেও ব্যর্থ! দোকানে আটকে পড়ে বিষাক্ত ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু মালিক-মালকিনের। শুক্রবার গভীর রাতে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে রাজধানী দিল্লিতে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দম্পতির নাম বিনীত ও রেণু। তাঁরা উত্তরপ্রদেশের শাহজাহানপুরের বাসিন্দা। দম্পতি রাজধানীর তিকরি কলান এলাকায় মুদিখানা দোকান চালাতেন। শুক্রবার রাতে তাঁদের দোকানে আগুন লাগে। দোকানে অনেক দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ধোঁয়ায় ভরে যায় দোকান। ভিতরে আটকে পড়েন দু’জনেই। বেরনোর চেষ্টা করলেও পারেননি। স্থানীয়রা খবর দেন পুলিশ ও দমকলে। তাঁরা দুইজনকে উদ্ধার করে অস্কার হাসপাতালে নিয়ে গেলে বিনীত ও রেণুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, প্রাথমিক অনুমান দোকানে শর্ট সার্কিটের জেরে আগুন লেগে যায়। প্রচুর প্লাস্টিক মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। তবে আগুনের থেকে গোটা দোকান ধোঁয়ায় ভরে যায়। ভিতরেই আটকে পড়েন দম্পতি। তাতেই দম আটকে মৃত্যু হয়েছে তাঁদের। মৃতদেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে পুলিশ।
সর্বশেষ খবর
-
যশস্বীর রান আউটের জন্য দায়ী রাহুল! কী বলছেন প্রাক্তন ক্রিকেটাররা?
-
দাউদাউ আগুনে পুড়ছে মস্কো! আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী, ইউক্রেনের ভয়ংকর ড্রোন হামলার ভিডিও প্রকাশ্যে
-
দেবদত্ত-জুরেলের ব্যাটে শ্রীলঙ্কায় রানের পাহাড়ে ভারত, বৃষ্টির ঝুঁকিতেও কেন ডিক্লেয়ার নয় গম্ভীরদের?
-
অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে আরব-পাকিস্তানের মুদ্রা! আন্তর্জাতিক যোগ? তদন্তে পুলিশ
-
পারিবারিক অনুষ্ঠানের ভিড়ে সন্তানের সঙ্গে এই ৫ কাজ করছেন? চোকাতে হতে পারে চরম মূল্য!