দিল্লির এআই সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে স্লোগান তুলে বিক্ষোভ দেখানোর নেপথ্যে বড়সড় ষড়যন্ত্র রয়েছে। নেপালে সরকার ফেলে দেওয়া সেই জেন জি আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়েই যুব কংগ্রেস কর্মীরা এআই সম্মেলনে টি-শার্ট খুলে মোদি বিরোধী স্লোগান দিয়েছিলেন। দিল্লির আদালতে এমনটাই দাবি করল অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন দিল্লি পুলিশ।
এআই সম্মেলনে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে গ্রেপ্তার হয়েছেন জনা চারেক কংগ্রেস কর্মী। শনিবার তাঁদের আদালতে হাজির করানো হয়েছিল। ধৃতদের পুলিশি হেফাজতে চেয়ে সওয়াল করতে গিয়ে আদালতে তদন্তকারীদের বক্তব্য, “নেপালে যে জেন জি আন্দোলন হয়েছিল, তা থেকে অনুপ্রাণিত হয়েই বড় ষড়যন্ত্র করা হয়েছে। অভিযুক্তদের মুখোমুখি বসিয়ে জেরা করা প্রয়োজন। অনেক ডিজিটাল তথ্যপ্রমাণও সংগ্রহ করা দরকার। এটা ভীষণই গুরুত্বপূর্ণ তদন্ত।” প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান লিখে যে টি-শার্ট তৈরি করা হয়েছিল, তা কোথা থেকে কেন হয়েছে, এই বিক্ষোভের জন্য অর্থসাহায্য কে বা কারা করেছে, তা-ও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।
আরও পড়ুন:
শুক্রবার দুপুরে দিল্লির ভারতমণ্ডপমে আয়োজিত সম্মেলন চলাকালীন ভারত-আমেরিকার বাণিজ্য চুক্তির বিরোধিতায় গায়ের পোশাক খুলে প্রতিবাদ জানাতে দেখা যায় বেশ কয়েক জন যুব কংগ্রেস কর্মীকে। তা নিয়ে বিস্তর গন্ডগোল হয়। পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীরা কোনও ভাবে সম্মেলনে প্রবেশ করার পাস জোগাড় করে মূল সম্মেলন কক্ষের ভিতরে প্রবেশ করে ‘নরেন্দ্র মোদী কম্প্রমাইজ়ড’ লেখা টি-শার্ট খুলে আদুড় গায়ে বিক্ষোভ দেখাতে থাকেন ।পরে সম্মেলনে উপস্থিত আমজনতার একাংশ প্রতিবাদ জানালে বিক্ষোভকারীদের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। পরে পুলিশ এসে ওই বিক্ষোভকারীদের উদ্ধার করে আটক করে।
প্রাথমিক ভাবে যে চার জনকে গ্রেফতার করা হয়েছে, তাঁরা হলেন যুব কংগ্রেসের জাতীয় সমন্বয়কারী নরসিংহ যাদব, সংগঠনের জাতীয় সম্পাদক কৃষ্ণ হরি, বিহার যুব ও উত্তরপ্রদেশ কংগ্রেসের রাজ্য সম্পাদক যথাক্রমে কুন্দন যাদব ও অজয় কুমার। ধৃতদের আরও বড় মাপের গোলমালের পরিকল্পনা ছিল কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ।
সর্বশেষ খবর
-
‘যাদবপুর দেশবিরোধী তৈরি…, ইনশাআল্লা চলবে না’, হুঙ্কার শর্বরীর, বামনেত্রীর পালটা, ‘গুন্ডাদমন আইন’
-
শুধু এটিএম নয়, ডিজিটাল লেনদেনেও সীমা বাঁধল SBI! বারবার টাকা তুললেই কাটবে চার্জ
-
রান্নায় নুন বেশি? রইল টক দই, গুড়-সহ নোনতাভাব কমানোর ৬ সেরা উপকরণ
-
নিজ দেশেই সাদা-কালোর বিভাজন! ভগবতের সফরের আগেই সংঘকে নিষিদ্ধের দাবি মার্কিন কর্তা আসিফের
-
শিখ-বিরোধী দাঙ্গায় দোষী সাব্যস্ত হন, তিহার জেলেই মৃত্যু প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমারের