সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লভ’-এর প্রকাশনা বাতিল নিয়ে প্রত্যাশিতভাবেই শুরু হয়ে গেল রাজনৈতিক টানাপোড়েন। কংগ্রেস বলছে, পেঙ্গুইন নামের ওই প্রকাশনা সংস্থা ‘দুর্বল’, বিজেপির চাপের কাছে মাথা নত করে ফেলেছে। সোনিয়ার বই প্রকাশ বাতিলের নেপথ্যে বিজেপির হাত। পালটা গেরুয়া শিবির বলছে, “এসব ভিত্তিহীন। সোনিয়া আসলেই নিজের স্মৃতিকথায় ভুল তথ্য দিয়েছেন।”
সোনিয়া গান্ধীর স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লভ’ সম্ভবত ভারতে এখনই প্রকাশিত হচ্ছে না। ওই বইটি ভারতে প্রকাশ করার কথা ছিল পেঙ্গুইন র্যান্ডম হাউস নামের প্রকাশনা সংস্থার। কিন্তু সূত্র বলছে, বইটিতে দেওয়া কিছু তথ্যে আপত্তি থাকায় সেটি প্রকাশ করতে নারাজ পেঙ্গুইন। সূত্রের খবর, সংস্থার তরফে সোনিয়াকে বইয়ের পাণ্ডুলিপিতে কিছু বদলের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু সেই প্রস্তাব সোনিয়া মানতে নারাজ। সেকারণেই পিছু হটছে পেঙ্গুইন। পেঙ্গুইন র্যান্ডম হাউস শুক্রবার বিবৃতি দিয়ে জানিয়েছে, তাঁর সোনিয়ার স্মৃতিকথার প্রকাশক নয়। পেঙ্গুইন বইটি প্রকাশে আগ্রহী ছিল। সে নিয়ে আলোচনাও হয়েছিল। বই প্রকাশের আগে সম্পাদকীয় দৃষ্টিকোন থেকে কিছু পরামর্শও লেখককে দেওয়া হয়েছিল। কিন্তু পেঙ্গুইন ওই বইটি প্রকাশ করছে না।
আরও পড়ুন:
কংগ্রেস বলছে, এভাবে পেঙ্গুইন পিছিয়ে গেল শুধু বিজেপির চাপে। কংগ্রেসের লোকসভার উপদলনেতা গৌরব গগৈ সোশাল মিডিয়ায় বলছেন, ‘পেঙ্গুইন যে সাফাই দিচ্ছে সেটা সত্যিই দুর্বল। পেঙ্গুইন ইন্ডিয়া ‘এক্সাম ওয়ারিয়র্স’ বা আরএসএস সম্পর্কিত বইপ্রকাশে বেশি আগ্রহী। বিজেপির যারা সরকারে আছে তাঁরা আসলে ভয় পাচ্ছে, মানুষ সোনিয়ার বই প্রচুর পড়বেন, এটা ভেবে।” রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলছেন, ‘পেঙ্গুইন গোটা বিশ্বে বইটি প্রকাশ করতে রাজি। অথচ ভারতে পেঙ্গুইন র্যান্ডম হাউস বই প্রকাশ করবে না। এটার কারণটা কী? কে চাপ দিল? কার চাপে এভাবে বাক স্বাধীনতা হরণ করা হচ্ছে।”
বিজেপি অবশ্য কংগ্রেসের ওই চাপ দেওয়ার অভিযোগ মানতে নারাজ। বিজেপির মুখপাত্র অজয় অলোক বলেন, “এতে চাপের কোনও ব্যাপার নেই। বিষয়টা হল একটা বই লেখার সময়ও আপনারা সত্যিটা বলতে পারেন না। সেটাই গোটা দুনিয়ার সামনে প্রকাশ্যে চলে এল।” বিজেপির আর এক নেতা সিআর কেশবন বলছেন, “সোনিয়া গান্ধীর বইয়ের কোন অংশে ভুল তথ্য দেওয়া হয়েছে সেটা প্রকাশ্যে আনুন।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
নেপালের বন্যায় ভেসে এল ব্যাঙ্ক লকার! ৯২ লক্ষ টাকা লুট করে ‘শ্রীঘরে’ ২৯ জন
-
‘আমার দেওয়া কালীঠাকুর রোজ পুজো করতেন’, প্রয়াত আশিসের বাড়ি গিয়ে স্মৃতিচারণা মুখ্যমন্ত্রীর
-
প্রয়োজন ছিল অনেক টাকার! আয়ুষ্মান কার্ডে ডুয়ার্সের কৃষকের নিখরচায় অস্ত্রোপচার
-
সর্বস্ব খুইয়ে নিঃস্ব, বাড়িভাড়ার টাকায় দিন গুজরান, এবার বিদেশ যাওয়ার পরিকল্পনা সুভাষ চন্দ্রর!
-
কুলপিতে তৃণমূল নেতার বাড়িতে বোমা-বন্দুকের পাহাড়! অশান্তির ছক?