এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলের মেয়ে রেবতি সুলের বিয়ের রিসেপশনে মুখোমুখি ভারতীয় রাজনীতির দুই দুঁদে প্রতিপক্ষ! একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অন্যদিকে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী ও কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে- মুখোমুখি দুই শিবিরের তাবড় নেতানেত্রীরা। কেবল মুখোমুখি হওয়াই নয়, পারস্পরিক কুশল বিনিময়ও করতে দেখা গেল তাঁদের।
প্রথমে প্রধানমন্ত্রী মোদী প্রিয়াঙ্কা গান্ধী বঢরার খোঁজখবর নেন। তাঁকে জিজ্ঞেস করতে শোনা যায়, “প্রিয়াঙ্কা কেমন আছেন?” জবাবে প্রিয়াঙ্কা (যাঁকে ভিডিওতে দেখা যাচ্ছে না) বলেন, “আমি ভালো আছি, স্যার! আপনি কেমন আছেন?” জবাবে মোদি বলেন, ”বরাবরই যেমন থাকি, আমি তেমনই আছি।” এরপরই খাড়গে মোদির উদ্দেশে বলেন, ”ভাইসাব (দাদা), আপনি কিন্তু একটু বদলে গিয়েছেন।” যদিও সেই ‘বদল’ নিয়ে বিস্তারিত কিছু তিনি বলেননি। তাঁর কথা শুনে হাসতে হাসতে মোদি বলেন, ”আচ্ছা, তাই নাকি?” হেসে ওঠেন খাড়গেও। মুখে কিছু না বললেও রাহুলকে দেখা যায় এই কথোপকথন শুনে হেসে উঠতে।
আরও পড়ুন:
At Pawar family reception:
PM Modi : Shakes Hand with LoP Rahul Gandhi.
PM Modi: Aur Priyanka,Kaisi hai aap?
Priyanka Gandhi: Acchi hu,Aap Kaise hai?
PM Modi: mai vaisa hi hu 😀
Kharge Ji: Vaisa nahi ho, aap thoda sa badal gaye ho 😂💥PM Modi: accha ? 🤡🤣🤣🤣 pic.twitter.com/DMWPgegHpk
— Rajat Jain (@RajatJain) August 12, 2026
খাড়গের মন্তব্য ভাইরাল হতে সময় লাগেনি। তিনি মোদির ‘বদল’ বলতে ঠিক কী বলতে চেয়েছেন তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। অনেকের মতে, জেন জি আন্দোলনের পর মোদির ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করার কথাই বলতে চেয়েছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি। গত দু’সপ্তাহে তরুণ প্রজন্মের কাছে পৌঁছনোর লক্ষ্যে প্রধানমন্ত্রী মোদী ইনস্টাগ্রামে বেশ কয়েকটি রিল পোস্ট করেছেন, যার অধিকাংশই শেয়ার করা হয় মধ্যরাতের আশপাশের সময়ে। এমনকী, তিনি তাঁর মন্ত্রীদেরও নির্দেশ দিয়েছেন যেন তাঁরা ছোট ভিডিও ও রিল পোস্ট করেন।
রাজধানীর ৬ জনপথ রোডে পওয়ার পরিবারে বাসভবন। সোমবার সন্ধ্যায় যা বিভিন্ন ধারার ভারতীয় রাজনীতির সঙ্গমস্থল হয়ে ওঠে। গৃহকর্তা শরদ পওয়ার সকলকেই আন্তরিক আপ্যায়ন জানান। এর আগে গত জুন মাসে নাগপুরের ধনকুবের উদ্যোগপতি সারাংগ লাখানিকে বিয়ে করেন রেবতি। জমকালো অনুষ্ঠানে নবদম্পতিকে আশীর্বাদ করেন মোদি। অমিত শাহ যুগলের সঙ্গে ছবি তোলেন। বিয়েতে আমন্ত্রিত হয়ে এসেছিলেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবও। এক্স হ্যান্ডেলে তাঁর পোস্ট করা একাধিক ছবিতে দেখা গিয়েছে লোকসভার স্পিকার ওম বিড়লা, তৃণমূল সাংসদ সৌগত রায়কেও। কংগ্রেস নেতা দীপেন্দর সিং হুদাও রেবতির বিয়ের ভিডিও পোস্ট করেছেন সমাজমাধ্যমে। এছাড়াও আমন্ত্রিত তালিকায় ছিলেন সংঘপ্রধান মোহন ভাগবত, একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমুখ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
১০ হাজারের বেশি রোজগারে মিলবে না অন্নপূর্ণা! আরও একাধিক শর্ত বাঁধলেন মুখ্যমন্ত্রী
-
প্রকাশ্যে মহিলা ভক্তের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে বিতর্কে নিকিতা! মুখ খুলেই ফের বিস্ফোরণ ঘটালেন নায়িকা
-
মমতার দেওয়া ‘বাংলা’ নয়, ওয়েস্ট বেঙ্গলও নয়, রাজ্যের নাম কী হওয়া উচিত? সংসদে বললেন শমীক
-
ডায়মন্ড লিগে হবে না নীরজ-নাদিম দ্বৈরথ, সরকারের গাফিলতিতেই নাম প্রত্যাহার পাক তারকার?
-
দু’দিনে উলুবেড়িয়া পুরসভার ১৯ কাউন্সিলরের পদত্যাগ, ভেঙে চুরমার আরও এক পুরবোর্ড!