Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১১ জুন ২০২৬
Mamata Banerjee

লক্ষ্মীবারেই মমতাকে নিয়ে সিদ্ধান্ত? দিল্লিতে সব রাজ্যের নেতাদের জরুরি বৈঠকে ডাকল কংগ্রেস

শোনা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় সদলবলে কংগ্রেসে যোগ দিতে পারেন। অথবা তৃণমূল কংগ্রেসকে কংগ্রেসের সঙ্গে মিলিয়ে দিতে পারেন।

Advertisement
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: জুন ১০, ২০২৬, ২১:২৩

link
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: জুন ১০, ২০২৬, ২১:২৩

options
link
লক্ষ্মীবারেই মমতাকে নিয়ে সিদ্ধান্ত? দিল্লিতে সব রাজ্যের নেতাদের জরুরি বৈঠকে ডাকল কংগ্রেস zoom
মমতা বন্দ্যোপাধ্যায় ও রাহুল গান্ধী। ফাইল ছবি।

মমতা বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেসে যোগ নিয়ে সিদ্ধান্ত কি বৃহস্পতিবারই? লক্ষ্মীবারই নয়াদিল্লিতে জরুরিভিত্তিতে বৈঠক ডাকল হাত শিবির। তাতে সব রাজ্যের প্রদেশ সভাপতি, এবং সব রাজ্যের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদকদের তলব করা হয়েছে। মাত্র একদিনের নোটিসে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব এই ধরনের বৈঠক ডাকছে, সেটা বিরল। ফলে মনে করা হচ্ছে, ওই বৈঠকে বড় কোনও সিদ্ধান্ত সম্পর্কে দলের নেতাদের অবহিত করতে চাইছে কংগ্রেস।

বস্তুত, তৃণমূলে ভাঙন যত বাড়ছে ততই যেন কংগ্রেসের সঙ্গে নৈকট্য বাড়ছে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। একদিন আগে ১০ জনপথে দীর্ঘক্ষণ বৈঠক করেছেন সোনিয়া গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে ১০ জনপথে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুই দলের দুই শীর্ষ নেতার মধ্যে প্রায় ঘণ্টা দেড়েকের বৈঠক হয়। পরপর দু’দিন দুই দলের সর্বোচ্চ স্তরের নেতাদের বৈঠক ঘিরে স্বাভাবিকভাবেই জল্পনা ছড়াচ্ছে রাজনৈতিক মহলে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Congress Calls urgent meeting of PCC presidents, to take decision on Mamata Banerjee
কংগ্রেসের বৈঠক ডাকার চিঠি।

শোনা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় সদলবলে কংগ্রেসে যোগ দিতে পারেন। অথবা তৃণমূল কংগ্রেসকে কংগ্রেসের সঙ্গে মিলিয়ে দিতে পারেন। কোনও কোনও মহলের বক্তব্য, মমতা ও অভিষেকের কংগ্রেসে যোগদান নিয়ে একপ্রস্ত আলোচনা হয়েছে দুই দলের নেতাদের শীর্ষস্তরের বৈঠকে। কংগ্রেসের তরফে নাকি মমতাকে সর্বভারতীয় স্তরে বড় পদ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। অভিষেককেও সর্বভারতীয় সাধারণ সম্পাদকের মতো কোনও বড় পদের কথা ভাবা হয়েছে। যদিও তৃণমূল সূত্র এই ধরনের কোনও প্রস্তাবের কথা অস্বীকার করছে। কিন্তু তাতে জল্পনা থামছে না।

এরই মধ্যে বৃহস্পতিবার জরুরি ভিত্তিতে দেশের সব রাজ্যের প্রদেশ সভাপতি এবং সাধারণ সম্পাদকদের দিল্লিতে ইন্দিরা ভবনে বৈঠকে ডেকেছে কংগ্রেস। সাধারণত গুরুতর কোনও জাতীয় ইস্যু নিয়ে আলোচনা বা বড় কোনও সাংবিধানিক ঝাঁকুনির আগে এই ধরনের বৈঠক কংগ্রেস ডাকে। তড়িঘড়ি কয়েক ঘণ্টার নোটিসে বৈঠক ডাকা হয় না। আগে থেকে প্রস্তুতি নিয়ে এই ধরনের বৈঠক ডাকা হয়। কিন্তু বুধবার একপ্রকার হঠাৎই এই জরুরি বৈঠক ডাকা হয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এদিন লোকভবন ঘেরাও কর্মসূচিতে ছিলেন। তাঁকে আটক করেছে পুলিশ। সেখান থেকে ছাড়া পেয়ে তিনিও দিল্লি উড়ে যাবেন বলে খবর। স্বাভাবিকভাবেই এ হেন জরুরি বৈঠক কংগ্রেস ডাকায় প্রশ্ন উঠছে, তাহলে কি মমতাকে নিয়ে বৃহস্পতিবারই সিদ্ধান্ত নেবে কংগ্রেস। নাকি কোনও সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে, সেটা স্রেফ জানিয়ে দেওয়া হবে?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.