রবিবারই কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তার আগে ফের দুঃসংবাদ মধ্যবিত্তর জন্য। একধাক্কায় অনেকটা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম। তেল সংস্থাগুলির তরফে জানানো হয়েছে, রবিবার থেকে থেকে ১৯ কেজি সিলিন্ডারের গ্যাসের দাম বাড়ছে ৫০ টাকা করে। ফলে চাপ বাড়ল রেস্তরাঁ এবং গাড়ির মালিকদের।
বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রত্যেক মাসেই নতুন করে বাণিজ্যিক গ্যাসের দাম নির্ধারণ করা হয়। সেই মতোই নতুন মাসের প্রথম দিন দাম বাড়ানো হল। ফলে দিল্লি, কলকাতা, মুম্বই ও চেন্নাই-সহ দেশের একাধিক বড় শহরে নতুন দাম কার্যকর হয়েছে। দাম বাড়ার পর দিল্লিতে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের গ্যাসের দাম হয়েছে ১,৭৪০ টাকা ৫০ পয়সা। কলকাতায় ১,৮৪৪ টাকা ৫০ পয়সা। মুম্বইয়ে ১,৬৯২ টাকা এবং চেন্নাইয়ে ১,৮৯৯.৫০ টাকা।
বাণিজ্যিক গ্যাসের দাম কমলেও গৃহস্থালিতে ব্যবহৃত গ্যাসের দাম অপরিবর্তিত। বলে রাখা ভালো, ২০২৪ সালের মার্চ মাসে নারী দিবসে রান্নার গ্যাসের দাম ১০০ টাকা কমিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপর মাসের পর মাস রান্নার গ্যাসের দাম পরিবর্তন হয়নি। বর্তমানে দিল্লিতে এই সিলিন্ডারের দাম ৮৫৩ টাকা, কলকাতায় ৮৭৯ টাকা, মুম্বইয়ে ৮৫২.৫০ টাকা এবং চেন্নাইয়ে ৮৬৮.৫০ টাকা রয়েছে। তবে বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ছে।
আরও পড়ুন:
সাধারণত হোটেল-রেস্তরাঁ ও ক্যাটারিং সার্ভিসে বাণিজ্যিক গ্যাস ব্যবহার হয়। মূল্যবৃদ্ধির বাজারে বাণিজ্যিক গ্যাসের দাম ফের বাড়ায় নিঃসন্দেহে তা চাপ বাড়াবে ব্যবসায়ীদের। ফের একদফা বাণিজ্যিক গ্যাসের দাম। চাপে পড়বেন LPG চালিত গাড়ির মালিকরাও। ফলে সাধারণ মানুষের উপরও পরোক্ষে মূল্যবৃদ্ধির চাপ এতে খানিকটা বাড়ল।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
জার্মানির জাবরা ফ্যান, জমি বিক্রির অর্থে ৮ কিমি দীর্ঘ পতাকা বানিয়ে তাক লাগালেন বাংলাদেশি ভক্ত!
-
এবার বাংলায় ‘মার্শাল প্ল্যান’, দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিধ্বস্ত ইউরোপের মতোই চাঙ্গা হবে রাজ্যের অর্থনীতি?
-
আমেরিকায় বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে থাকবেন না ‘হত্তাকত্তা’ ট্রাম্পই, নেপথ্যে কোন অভিসন্ধি?
-
ব্লকবাস্টার সাফল্যের পরও ব্রাত্য ‘ধুরন্ধর’ রণবীর! ‘আলফা’ আলিয়ার প্রশংসা করতেই চক্ষুশূল অমিতাভ-বিরাট
-
কলকাতায় হরিহরণের ‘উস্তাদ-এ-গজল’, সঙ্গীত জীবনের ৫০ বছর পূর্তিতে বিশেষ মেহফিল