সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হস্টেলের বন্ধ ঘর থেকে উদ্ধার হল এক ইঞ্জিনিয়ারিং ছাত্রীর ঝুলন্ত দেহ। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে গুরুগ্রামের সিধরাওয়ালি এলাকায়। কিন্তু কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, মৃতের নাম ভূমিকা গুপ্ত। তিনি গুরুগ্রামের একটি বেসরকারি কলেজের তৃতীয় বর্ষের পড়ুয়া ছিলেন। তাঁর বাড়ি রাজস্থানের আলওয়ারে। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে থানায় যোগাযোগ করা হয়। জানানো হয়, বারবার ডাকাডাকি সত্ত্বেও হস্টেলে বসবাসকারী এক ছাত্রী কিছুতেই দরজা খুলছেন না। এরপরই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন পুলিশের আধিকারিকরা। কলেজ কর্তৃপক্ষের উপস্থিতিতে ভাঙা হয় দরজা। তারপরই ভূমিকার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। ইতিমধ্যেই সেটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই ভূমিকা পড়াশোনা নিয়ে মানসিক চাপের মধ্যে ছিলেন। কারণ, গত বিগত দু’টি সেমিস্টারে তাঁর ফল ছিল সন্তোষজনক। তাহলে এর জেরেই কি তিনি নিজেকে শেষ করে দিলেন? এই প্রশ্নটিই এখন উঠতে শুরু করেছে। যদিও ময়নাতদন্তের রিপোর্ট আসার পর গোটা বিষয়টি পরিষ্কার হবে বলে জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা।
পুলিশের এক আধিকারিক বলেন, “ছাত্রীর মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। তাঁর সহপাঠীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সবদিক খতিয়ে দেখে আমরা ঘটনার তদন্ত করা হবে।”
সর্বশেষ খবর
-
ঋতব্রতর ‘বিরোধী’ দলনেতা নির্বাচনকে চ্যালেঞ্জ করবে কালীঘাট? কল্যাণ বলছেন, ‘আদালতে প্রমাণ হবে’
-
নিজের রাজ্যের লিগেই অবিক্রীত রাহুল, আইপিএলে দারুণ ফর্ম সত্ত্বেও কেন এই অবস্থা?
-
প্রেমে প্রত্যাখ্যানের বদলা! অফিসে সহকর্মীদের সামনে তরুণীকে কুপিয়ে ‘খুন’ প্রাক্তন প্রেমিকের, প্রকাশ্যে ভিডিও
-
শুভেন্দুর পূর্ব মেদিনীপুর থেকে শুরু, প্রথম জেলা পরিষদ হাতছাড়া তৃণমূলের, পদ ছাড়লেন সভাধিপতি
-
সরকারি শিক্ষকরা প্রাইভেট টিউশন বন্ধ না করলে কড়া শাস্তি, নির্দেশিকা জারি শুভেন্দু সরকারের