তখন দিল্লির যন্তরমন্তরে অনশনে সোনম ওয়াংচুক। ওজন কমে গিয়েছে প্রায় ৬ কেজিরও বেশি। সেই সময় তাঁর পাশে বসেই নুডলস-পকোড়া খেতে দেখা গিয়েছিল ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র প্রধান অভিজিৎ দীপককে। সোমবারও প্রায় একই ছবি দেখা গেল। তবে চরিত্র ভিন্ন।
‘আরশোলা’দের সংসদ অভিযান ঘিরে যখন রণক্ষেত্র দিল্লি, রাজপথে পুলিশের লাঠিচার্জের মুখে আন্দোলনকারীরা, তখন বার্গার ভক্ষণ করছেন ‘ককরোচ’ মুখপাত্র বিজেতা দাহিয়া। সমাজমাধ্যমে এই ভিডিও ভাইরাল হতেই চরমে ওঠে বিতর্কে (যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। এরপরই কড়া পদক্ষেপ করে সিজেপি। সিজেপির মুখপাত্র এবং সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়া হয় বিজেতাকে। পাশাপাশি, বিজেতার আচরণের কড়া নিন্দাও করেছে ‘আরশোলা’রা।
আরও পড়ুন:
View this post on Instagram
এক্স হ্যান্ডলে সিজেপি লিখেছে, ‘বিজেতার এই আচরণের আমরা তীব্র নিন্দা জানাই। শান্তিপূর্ণ আন্দোলনকারী এবং ককরোচ সদস্যরা যখন পুলিশের আক্রমণের শিকার হচ্ছিলেন, তখনই তাঁর ভিডিওগুলি প্রকাশ্যে আসে। এ ধরনের আচরণ অগ্রহণযোগ্য। কাণ্ডজ্ঞানহীনতার চরম নিদর্শন। বিজেতার আচরণ আমাদের আন্দোলনের মূল্যবোধ ও আদর্শের পরিপন্থী।’ ওয়াকিবহাল মহলের একাংশের প্রশ্ন, ককরোচ প্রধান যখন অনশন মঞ্চে সোনমের পাশে বসে নুডলস-পকোড়া ভক্ষণ করেছিলেন, তখন কেন তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হল না? তাহলে কি আন্দোলনের আড়ালে চলছে পক্ষপাতিত্ব ? উঠছে প্রশ্ন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মণিপুরে দুই গোষ্ঠীর সংঘর্ষ! গুলিবিদ্ধ সিআরপিএফ জওয়ান, পরপর বাড়িতে আগুন
-
ভারতে ভরসা নেই? ম্যাচের আগে বাংলাদেশে প্র্যাকটিস ভিনিসিয়াসদের, পরিদর্শনে ব্রাজিল কর্তারা
-
প্রেমিকের সঙ্গে আঁতাঁত বাংলার বধূর! সন্তানকে দেখানোর ছলে খাবারে বিষ মিশিয়ে স্বামীকে ‘খুন’
-
নোয়াপাড়ার প্রাক্তন বিধায়কের আপ্তসহায়ককে থেঁতলে খুন! প্রকাশ্যে হাড়হিম সিসিটিভি ফুটেজ
-
যত্রতত্র স্লোগান লেখা রুখতে পদক্ষেপ, সব মেডিক্যাল কলেজে থাকবে প্রতিবাদের দেওয়াল