জয়পুরে বিক্ষোভ দেখাতে গিয়ে হেনস্তার মুখে পড়লেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। অভিযোগ, তাঁকে ঘিরে ধরে একদল দুষ্কৃতী পরপর চড় মারতে থাকে। এই ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে বলেও জানা গিয়েছে।
এদিন নিট কেলেঙ্কারি ও বেকারত্বের মতো দুই ইস্যু নিয়ে জয়পুরে একটি বিক্ষোভ সমাবেশের ডাক দেন অভিজিৎ। শহিদ স্মারকে সকলে একত্রিত হলে আচমকাই সেখানে হাজির হয় দুষ্কৃতীরা। অভিজিৎ সেখানে তখন সবে উপস্থিত হয়েছেন। তাঁকে কাঁধে করে নিয়ে যাচ্ছিলেন অনুরাগীরা। এই সময়ই দুষ্কৃতীরা তাঁকে ঘিরে ধরে পরপর চড় মারতে থাকে। ককরোচ পার্টির সমর্থকরা তাদের ধরে ফেলেন। পুলিশে দেওয়ার আগে তাদের মারধরও করা হয় বলে শোনা গিয়েছে। পুলিশ পরে ঘটনাস্থল থেকে দু’জনকে আটক করে।
আরও পড়ুন:
Cockroach Janta Party के Founder Abhijeet Dipke को पड़े थप्पड़
2 लोगों ने मिलकर 4 थप्पड़ मारे
Location – Jaipur pic.twitter.com/ZY8zn70CXu
— Rimjhim Jethani (@RimjhimJethani1) June 15, 2026
এদিকে এদিন প্রতিবাদীদের হাতে ছিল প্ল্যাকার্ড। সেখানে দুর্নীতি ও পেপার লিকের মতো বিষয় নিয়ে প্রতিবাদসূচক লেখে লিখে এনেছিলেন অভিজিতের সমর্থকরা। এদিনের সমাবেশে সেই সব প্ল্যাকার্ড দেখানোর পাশাপাশি স্লোগানও দেওয়া হতে থাকে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে। আচমকাই দুষ্কৃতীদের আগমনে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
গত কয়েক সপ্তাহে দেশের সবচেয়ে চর্চিত বিষয় ‘ককরোচ জনতা পার্টি’। খাতায়কলমে কোনও রাজনৈতিক দল না হলেও জনপ্রিয়তার নিরিখে দেশের বড় দলগুলিকে পিছনে ফেলে দিয়েছে এই ‘পার্টি’। যদিও পরে এক্স থেকে উধাও হয়ে যায় ককরোচ জনতা পার্টির হ্যান্ডল। বলা বাহুল্য, কেন্দ্রের নির্দেশেই বন্ধ করা হয়েছিল সিজেপির এক্স অ্যাকাউন্ট। আইবির তরফ থেকে দাবি করা হয়, এই অ্যাকাউন্টটি জাতীয় সুরক্ষার জন্য বিপজ্জনক। অন্যদিকে প্রতিষ্ঠাতা অভিজিতের কথায়, “এই অ্যাকাউন্ট থেকে কোনও অন্যায় মন্তব্য করা হয়নি, উসকানিমূলক পোস্টও করা হয়নি। কিছু সামাজিক ইস্যুতে পোস্ট করা হয়েছে স্রেফ। তাহলে কেন রুখে দেওয়া হচ্ছে এই অ্যাকাউন্টের কার্যাবলি? উত্তর দেয়নি কেন্দ্র।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
এবার খুলছে জিটিএ ফাইলস! স্বচ্ছতার সঙ্গেই শিক্ষক, পুলিশে নিয়োগ, পাহাড়ে ঘোষণা শুভেন্দুর
-
সব স্কুলেই পালিত হবে পশ্চিমবঙ্গ দিবস, নির্দেশ শিক্ষা দপ্তরের
-
‘উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ’, ১২৫ দিনের কাজ থেকে মেডিক্যাল কলেজ, কালিম্পংয়ে নিয়োগ নিয়েও বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
-
নন্দীগ্রামের পর ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে মামলা দায়ের মমতার
-
চোটে পুরো গ্রুপ পর্বেই অনিশ্চিত! তার মাঝেই পঞ্চমবার বাবা হওয়ার সুখবর ভাগ নেইমারের