Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৩ সেপ্টেম্বর ২০২৬
Cockroach Janta Party

চার মাসেই ভাঙন! ‘ককরোচ বিক্রি হয়ে গেছে’, নতুন দল গড়ে তোপ মণীশ ব্রহ্মভট্টের 

Manish Brahmbhatt: অভিজিৎ দীপকের নেতৃত্বাধীন সিজেপি কার্যত ‘টিম কেজরিওয়াল’-এ পরিণত হয়েছে। সংগঠনের সদস্যদের এখন আম আদমি পার্টি নিয়ন্ত্রণ করছে, দাবি মণীশের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৩, ২০২৬, ১৮:১৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৩, ২০২৬, ১৮:১৯

options
link
চার মাসেই ভাঙন! ‘ককরোচ বিক্রি হয়ে গেছে’, নতুন দল গড়ে তোপ মণীশ ব্রহ্মভট্টের  zoom
'ককরোচ জনতা পার্টি ডেমোক্র্যাটিক'-এর ঘোষণা করলেন মণীশ ব্রহ্মভট্ট। ছবি: সংগৃহীত।
Advertisement

 চার মাসও হয়নি সোশাল মিডিয়ায় জন্ম হয়েছে ককরোচ জনতা পার্টির (Cockroach Janta Party)। এর মধ্য়েই দলে ভাঙন। নিট প্রশ্নফাঁস আন্দোলনের অন্যতম মুখ মণীশ ব্রহ্মভট্ট (Manish Brahmbhatt) তৈরি করলেন নতুন দল ‘ককরোচ জনতা পার্টি ডেমোক্র্যাটিক’। নাম না করে অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কার মতো শীর্ষনেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন মণীষ। তাঁর মতে সিজেপি “বিক্রি হয়ে গিয়েছে, পড়ুয়াদের আন্দোলনের মঞ্চের রাজনীতিকরণ হয়েছে।”

বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে মণীশ বলেন, “আজ আমরা ‘ককরোচ জনতা পার্টি ডেমোক্রেটিক’ চালু করছি। কেন আমাদের এমনটা করতে হল?” উত্তর দিয়েছেন নিজেই— “এই আন্দোলনটি ছিল সমগ্র জাতির। মানুষ রক্ত ​​ও ঘাম ঢেলেছিল বলেই আন্দোলন সফল হয়েছিল। কিন্তু সেই সাফল্যের পর এটিকে বিক্রি করে দেওয়া হয়েছে। রাজনীতিকরণ করা হয়েছে।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

চাঞ্চল্যকর অভিযোগ করেন মণীশ। তিনি দাবি করেন, অভিজিৎ দীপকের নেতৃত্বাধীন সিজেপি কার্যত ‘টিম কেজরিওয়াল’-এ পরিণত হয়েছে। কার্যত মণীশের দাবি সংগঠনটির সদস্যদের এখন আম আদমি পার্টি নিয়ন্ত্রণ করছে। তিনি বলেন, “বিষয়টি এখন ‘টিম কেজরিওয়াল’-এ পরিণত হয়েছে। অভিজিৎ দীপকে এবং অন্যরা নিজেদের ঘরে বসে আরামদায়ক পরিবেশে ১২ সদস্যের একটি দল গঠন করেছেন। আন্দোলন সফল হওয়ার পর কোনও স্বেচ্ছাসেবক বা আন্দোলনকারীকেই আমন্ত্রণ জানানো হয়নি, তাঁদের মতামত নেওয়া হয়নি।”

উল্লেখ্য, ধর্মেন্দ্রর ইস্তফায় সাফল্য মেলার পর ককরোচ জনতা পার্টির জনপ্রিয়তা আরও বেড়েছে। বাড়ছে দলের সদস্য সংখ্যাও। সেকারণেই অভিজিৎ দীপকে, অশুতোষ রাঙ্কাদের মতো পরিচিত মুখদের পাশাপাশি নতুন কয়েকজনকে বিশেষ পদে বসানো হয়েছে। মনে করা হচ্ছে, সেই দলে ঠাঁই চটেছেন অভিযোগকারী মণীশ ব্রহ্মভট্ট। এরই মধ্যে আলাদা দল গঠন করে কটুক্তির স্বীকারও হচ্ছেন তিনি। সিজেপির সদস্যরা বলছেন, আন্দোলনে ওঁর ভূমিকা ঠিক কী ছিল তা আমাদের জানা নেই। সম্ভবত পয়সা নিয়ে বিশেষ অসৎ উদ্দেশ্য অভিযোগ করছেন তিনি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.