Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ শ্রাবণ ১৪৩৩
  • শনিবার
  • ১৫ আগস্ট ২০২৬
Cockroach Janata Party

‘প্লিজ ইস্তফা দিন’, জন্মদিনে শিক্ষামন্ত্রীকে ‘উপহার’ ককরোচ পার্টির, ১৪ মৃত পড়ুয়ার তালিকা পাঠাল কংগ্রেস

ধর্মেন্দ্র প্রধানের উদ্দেশে কংগ্রেস সাংসদ পবন খেড়া যে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন সেটা আবার রীতিমতো বিতর্কিত ও মর্মান্তিক।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৬, ২০২৬, ১৬:০৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৬, ২০২৬, ১৬:০৪

options
link
‘প্লিজ ইস্তফা দিন’, জন্মদিনে শিক্ষামন্ত্রীকে ‘উপহার’ ককরোচ পার্টির, ১৪ মৃত পড়ুয়ার তালিকা পাঠাল কংগ্রেস zoom
অভিজিৎ দীপকে ও ধর্মেন্দ্র প্রধান। ফাইল ছবি।
Advertisement

জন্মদিনেও নিট বিতর্ক পিছু ছাড়ল না শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের। শুভেচ্ছা জানিয়েও একযোগে ধর্মেন্দ্রর ইস্তফা দাবি করল ককরোচ জনতা পার্টি এবং কংগ্রেস। অভিনব ‘উপহার’ পাঠিয়ে শিক্ষামন্ত্রীকে কটাক্ষ করলেন ককরোচ পার্টির প্রধান অভিজিৎ দীপকে। কংগ্রেস আবার নিটে বেনিয়মের অভিযোগ তুলে আত্মহত্যা করা ১৪ জন পড়ুয়ার নামের তালিকা ধর্মেন্দ্রকে পাঠাল। দাবি একটাই, ‘দয়া করে এবার পদত্যাগ করুন।’

নিটের প্রশ্নফাঁস নিয়ে এখনও দেশের ছাত্র ও যুবদের মধ্যে ক্ষোভ রয়েছে। ধর্মেন্দ্র নিজেই অনিয়মের কথা স্বীকার করেছেন। মেনে নিয়েছেন, কিছু ভুলত্রুটির কারণেই মেডিক্যালের স্নাতকে ভর্তির প্রবেশিকার (নিট-ইউজি) প্রশ্ন ফাঁস হয়েছিল। বুধবারই তিনি জানিয়েছেন, “আমি স্বীকার করছি যে অতীতে আমরা ভুল করেছি। তবে আমরা সে সব ভুলত্রুটি দ্রুত শুধরেও নিয়েছি।” প্রশ্ন ফাঁসের জেরে ৩৭দিনের মধ্যে নতুন করে নিট-এর আয়োজন করতে হয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি-কে (এনটিএ)। যদিও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বলেন, “রি-নিটে (পুনঃপরীক্ষা) কোনও সমস্যা হয়নি।”

Advertisement

কিন্তু ভুল স্বীকারের পরও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে কোনও পদক্ষেপ কেন্দ্র করেনি। প্রধান নিজেও পদত্যাগের কথা ভাবেননি। শেষে বাধ্য হয়েই তাঁর জন্মদিনকে প্রতিবাদের মাধ্যম হিসাবে বেছে নিল বিরোধীরা। ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপকে একটি ভিডিও ধর্মেন্দ্র প্রধানকে উপহার হিসাবে পাঠাচ্ছেন। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, অভিজিৎ সাদা বোর্ডে লিখছেন, ‘হ্যাপি বার্থডে ধর্মেন্দ্র, প্লিজ ইস্তফা দিন।’ পাশে অভিজিতের সমর্থকরা হ্যাপি বার্থডে গানও গাইছেন। শেষে অভিজিৎকে বলতে শোনা যায়, “উপহার হিসাবে আমরা আপনাকে ইস্তফাপত্রটা লিখে পাঠাচ্ছি, আপনি শুধু আঙুলের ছাপটা দিয়ে দিন।”

ধর্মেন্দ্র প্রধানের উদ্দেশে কংগ্রেস সাংসদ পবন খেড়া যে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন সেটা আবার রীতিমতো বিতর্কিত ও মর্মান্তিক। খেড়া সোশাল মিডিয়ায় নিটের জন্য মৃত ১৪ জনের একটি তালিকা পোস্ট করেছেন তাতে বলা হচ্ছে, “প্রিয় ধর্মেন্দ্র প্রধান আঙ্কেল। আপনি আজ ৫৭ বছরের হয়ে গেলেন। আমরা আপনার অর্ধেক দিনও বাঁচতে পারলাম না।” তলায় ১৪ জন মৃতের তালিকা দেওয়া।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.