মেঘালয়ের তাসখাই অঞ্চলের কয়লাখনিতে বিস্ফোরণের ফলে ভয়াবহ ধস নামল। আর সেই বিপর্যয়ের মুখে পড়ে প্রাণ হারিয়েছেন অন্তত ১৬ জন শ্রমিক। এখনও নিখোঁজ বহু। শঙ্কা, মৃতের সংখ্যা বাড়তে পারে। শুরু হয়েছে উদ্ধারকাজ। মনে করা হচ্ছে, মৃতদের অধিকাংশই অসমের বাসিন্দা।
এদিন দুর্ঘটনার পর থেকেই খনির মুখে কালো ধোঁয়া বেরতে শুরু করে। বাইরে থাকা শ্রমিকরা মুহূর্তে ভিড় জমায় খনির বাইরে। সেখানে কয়েকজন মহিলা ও শিশুকে দেখা গিয়েছে। বিস্ফোরণ ঘটেছে খনির ভিতরেই। ঘটনার পরই দ্রুত উদ্ধারকাজ শুরু করেছে মেঘালয় পুলিশ। উপস্থিত দমকল ও বিপর্যয় মোকাবিলার কর্মীরাও। অন্তত ১৬ জনের মৃত্যুর কথা জানা গিয়েছে। এখনও বহু শ্রমিকের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। মৃত শ্রমিকদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
মেঘালয় পুলিশের এক অফিসার জানিয়েছেন, খনির ভেতরের পরিস্থিতি খুবই বিপজ্জনক। পাশাপাশি তিনি বলেন, গ্যাস জমে আছে কি না কিংবা বিস্ফোরণের আশঙ্কা আছে কিনা তাও দেখা হচ্ছে। ঠিক কী কারণে ঘটল দুর্ঘটনা, সেই প্রসঙ্গে এখনও কিছু জানা যায়নি। এমনও হতে পারে, খনির ভিতরে দাহ্য গ্যাসজমে গিয়েই আচমকা বিস্ফোরণ ঘটিয়েছে। অথবা অবৈধভাবে বিস্ফোরক ব্যবহারের জেরেও ঘটতে পারে বিপর্যয়। কারণ যাই থাক, আপাতত যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ।
সর্বশেষ খবর
-
বাধা দিয়েছিল তৃণমূল! সেই বাগেশ্বর বাবাকে ব্রিগেডে ধর্মসভা করার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
ধ্বংসস্তূপ থেকেই জীবনের পথে নেপাল! উদ্ধার আরও ৩ ভারতীয়, সুখবর জানাল বিদেশমন্ত্রক
-
সরকারি আবাসনে দ্বিতীয় ফ্ল্যাট কিনতে পারবেন আবাসিকরাও, নিয়ম শিথিল করল শুভেন্দু সরকার
-
জন্মাষ্টমীতে ফিনফিনে শাড়িতে শরীর দেখিয়ে নাচ! ‘রাধা হওয়ার শখ’, ট্রোলড সঞ্চালিকা অনসূয়া
-
জমি দুর্নীতি মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয়ের বিরুদ্ধে ১৫ পাতার চার্জশিট সিআইডির, অভিযুক্ত আর কারা?
