Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ আষাঢ় ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২৩ জুন ২০২৬
CM Suvendu Adhikari-PM Narendra Modi

দিল্লিতে মোদিকে বঙ্কিমচন্দ্রের ছবি উপহার শুভেন্দুর, ‘সবকা সাথ, সবকা বিকাশ’ বার্তা প্রধানমন্ত্রীর

মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম দিল্লি গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বিশেষ বৈঠক সারলেন শুভেন্দু অধিকারী।

Advertisement
নন্দিতা রায়
নন্দিতা রায়

শেষ আপডেট: মে ২২, ২০২৬, ১৯:৪২

link
নন্দিতা রায়
নন্দিতা রায়

শেষ আপডেট: মে ২২, ২০২৬, ১৯:৪২

options
link
দিল্লিতে মোদিকে বঙ্কিমচন্দ্রের ছবি উপহার শুভেন্দুর, ‘সবকা সাথ, সবকা বিকাশ’ বার্তা প্রধানমন্ত্রীর zoom
দিল্লিতে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী সাক্ষাৎ, বৈঠক। ছবি: এক্স হ্যান্ডল

মুখ্যমন্ত্রী হওয়ার পর বৃহস্পতিবার প্রথম দিল্লি সফরে গিয়েছেন শুভেন্দু অধিকারী। শুক্রবার একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকের পর তিনি বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে যান। ‘ডবল ইঞ্জিন’ সরকারের কোন কোন সুবিধা বাংলা পাবে, তা নিয়ে দু’জনের মধ্যে সদর্থক আলোচনা হয়েছে বলে এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন শুভেন্দু নিজেই। মোদিকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি চিত্র উপহার দিয়ে হিন্দুত্ব আবেগেও শান দিলেন বাংলার মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে পোস্টে তাঁর দাবি, ‘সবকা সাথ, সবকা বিকাশ’ প্রকল্পের আওতায় বাংলাকে প্রাধান্য দেওয়া হবে বলে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী।

পোস্টে বাংলার মুখ্যমন্ত্রী লেখেন, পশ্চিমবঙ্গের নবগঠিত সরকারের উন্নয়নমূলক কাজে ‘সবকা সাথ সবকা বিকাশ’ মন্ত্রেই উজ্জীবিত করায় গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। জানিয়েছেন, বাংলাই এখন প্রাধান্য। বাংলা এতদিন ধরে যে স্থবিরতার মধ্যে দিয়ে চলছিল, তা কাটিয়ে যুব সমাজকে গুরুত্ব দিয়ে স্বচ্ছ প্রশাসন ও পরিষেবা দেওয়ায় কেন্দ্র ও প্রধানমন্ত্রীর অবদানের জন্য তাঁকে বিশেষ করে ধন্যবাদ জানিয়েছেন শুভেন্দু অধিকারী।

ছাব্বিশের বিধানসভা ভোটে রীতিমতো ‘জায়ান্ট কিলার’ একদা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রাক্তন মুখ্যমন্ত্রীর গড় ভবানীপুর থেকে তাঁকে হারিয়েছেন কাঁথির ভূমিপুত্র। আর নিজের গড় নন্দীগ্রামে তো জয় পেয়েছেনই। সবদিক থেকেই বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্যতম ব্যক্তি শুভেন্দুই। তাই তাঁর উপর বাংলা শাসনের ভার সঁপে দিয়েছেন নরেন্দ্র মোদি, অমিত শাহ। সেই কুর্সিতে বসার পর প্রথম দিল্লি গিয়ে তাঁদের ধন্যবাদ জানিয়ে এলেন শুভেন্দু অধিকারী। শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী মোদির কার্যালয় গিয়ে তাঁর সঙ্গে দেখা এবং বৈঠক করেন বাংলার মুখ্যমন্ত্রী। বেশ কিছুক্ষণ কথা হয় তাঁদের মধ্যে। পরে নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করেন শুভেন্দু।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

 

উভয়ের আলোচনা যে খুব ভালো হয়েছে, তা পোস্টে প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, পশ্চিমবঙ্গের নবগঠিত সরকারের উন্নয়নমূলক কাজে ‘সবকা সাথ সবকা বিকাশ’ মন্ত্রেই উজ্জীবিত করায় গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। জানিয়েছেন, বাংলাই এখন প্রাধান্য। বাংলা এতদিন ধরে যে স্থবিরতার মধ্যে দিয়ে চলছিল, তা কাটিয়ে যুব সমাজকে গুরুত্ব দিয়ে স্বচ্ছ প্রশাসন ও পরিষেবা দেওয়ায় কেন্দ্র ও প্রধানমন্ত্রীর অবদানের জন্য তাঁকে বিশেষ করে ধন্যবাদ জানিয়েছেন শুভেন্দু অধিকারী। মানুষের আশীর্বাদে তৈরি হওয়া নতুন ‘ডবল ইঞ্জিন’ সরকার মানুষকে ফেরাবে না, এই অঙ্গীকারও করেছেন তিনি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.