Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৮ সেপ্টেম্বর ২০২৬
DA case

কবে বকেয়া ডিএ পাবেন সরকারি কর্মীরা? সুপ্রিম নির্দেশ নিয়ে মুখ খুললেন মমতা

অন্তর্বর্তী বাজেটে রাজ্য সরকারি কর্মীদের জন্য ৪ শতাংশ ডিএ ঘোষণা করেছে রাজ্য। যা লাগু হবে এপ্রিল থেকে। 

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১৭:৩৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১৭:৩৩

options
link
কবে বকেয়া ডিএ পাবেন সরকারি কর্মীরা? সুপ্রিম নির্দেশ নিয়ে মুখ খুললেন মমতা zoom
ফাইল ছবি।
Advertisement

অবশেষে বৃহস্পতিবার রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার রায় ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট। সাফ জানান হয়েছে, কর্মীদের বকেয়া ডিএ দিতেই হবে রাজ্যকে। বকেয়া ২৫ শতাংশ ডিএ দেওয়ার সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার অন্তবর্তী বাজেট পেশের পর সুপ্রিম রায় নিয়েই মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, “এখনও রায়ের কপি হাতে পাইনি।” পরবর্তী পদক্ষেপের জন্য কমিটি গঠন করা হয়েছে বলেও জানালেন তিনি। 

বৃহস্পতিবার অন্তবর্তী বাজেট পেশের পর সুপ্রিম রায় নিয়েই মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘এখনও রায়ের কপি হাতে পাইনি।’ পরবর্তী পদক্ষেপের জন্য কমিটি গঠন করা হয়েছে বলেও জানালেন তিনি। 

দীর্ঘদিন আগেই রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। সেখানে বকেয়া ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তারজন্য বেঁধে দেওয়া হয়েছিল ৬ সপ্তাহ সময়। কিন্তু সেই সময়ের মধ্যে বকেয়া ডিএ দেয়নি রাজ্য। বরং সুপ্রিম কোর্টের কাছে অতিরিক্ত ৬ মাস সময় চাওয়া হয়েছিল। ২০২৫ সালের সেপ্টেম্বরে শেষ হয়েছিল শুনানি। আজ বৃহস্পতিবার রায় ঘোষণা করে বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ।  এদিন বিচারপতি সাফ জানান,  ডিএ আইনি অধিকার, বকেয়া ডিএ দিতেই হবে। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বৃহস্পতিবার আদালত স্পষ্ট জানায়, বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দু দফায় মিটিয়ে দিতে হবে মে মাসের মধ্যে। তবে প্রথম কিস্তি দিতে হবে মার্চের ৩১ তারিখের মধ্যে। তারপর যা বাকি থাকবে তার কতটা অংশ দেওয়া হবে, কতদিনের মধ্যে দিতে হবে, সেই সংক্রান্ত সিদ্ধান্ত নেবে অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বাধীন কমিটি। তবে সুপ্রিম রায় মেনে রাজ্য বকেয়া মেটাবে কি না, তা নিয়ে সংশয়ে যৌথ সংগ্রামী মঞ্চ। ইতিমধ্যেই নির্দেশ পালন না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার কথা জানিয়েছেন যৌথ সংগ্রামী মঞ্চের ভাস্কর ঘোষ। বিকেলে ডিএ নিয়ে পরবর্তী পদক্ষেপ কী হবে তা এখনও ঠিক করা হয়নি বলেই জানালেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “রায়ের কপি এখনও হাতে পাইনি। পড়তে দিন। আইনজীবীদের সঙ্গে কথা বলব। পরের পদক্ষেপের জন্য একটি পাঁচজনের কমিটি তৈরি করেছি। সকলের সঙ্গে কথা বলে কী করা হবে সেটা ঠিক করব।” অর্থাৎ মনে করা হচ্ছে, ফের আইনি লড়াইয়ের পথে হাঁটতে পারে রাজ্য। উল্লেখ্য, এদিন অন্তর্বর্তী বাজেটে রাজ্য সরকারি কর্মীদের জন্য ৪ শতাংশ ডিএ ঘোষণা করেছে রাজ্য। যা লাগু হবে এপ্রিল থেকে। 

সুপ্রিম রায় মেনে রাজ্য বকেয়া মেটাবে কি না, তা নিয়ে সংশয়ে যৌথ সংগ্রামী মঞ্চ। ইতিমধ্যেই নির্দেশ পালন না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার কথা জানিয়েছেন যৌথ সংগ্রামী মঞ্চের ভাস্কর ঘোষ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.