Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ শ্রাবণ ১৪৩৩
  • বুধবার
  • ১২ আগস্ট ২০২৬
Nagpur

বায়ুসেনা আধিকারিকের স্ত্রীকে ধর্ষণ, বলপূর্বক ধর্মবদল! অবশেষে গ্রেপ্তার অভিযুক্ত মৌলবী

২৪ বছরের ওই যুবতীর স্বামী ভারতীয় বায়ুসেনার এক শীর্ষ আধিকারিক। বর্তমানে চাকরি সূত্রে অন্য শহরে রয়েছেন তিনি। জানা গিয়েছে, যুবতীর সঙ্গে পরিচিতির সুযোগ নিয়ে সম্প্রতি তাঁকে বান্দ্রার এক হোটেলে নিয়ে যান আজ্জাজ তাজ মাদরে নামে এক যুবক। অভিযোগ, সেখানে তিনি যুবতীকে মাদক মেশানো শরবত খাওয়ান। অর্ধচেতন অবস্থায় যুবতীকে ধর্ষণ করে সেই ঘটনার ভিডিও তোলেন। এরপর শুরু হয় ব্ল্যাকমেল। যুবতীর কাছ থেকে প্রায় ৩ লক্ষ টাকা হাতানোর পাশাপাশি একাধিকবার তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন যুবতী। তিনি জানান, ধর্ষণের পাশাপাশি জোর করে তাঁকে ইসলাম গ্রহণের জন্য চাপ দেওয়া হয়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৮, ২০২৬, ১৪:১৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৮, ২০২৬, ১৪:১৩

options
link
বায়ুসেনা আধিকারিকের স্ত্রীকে ধর্ষণ, বলপূর্বক ধর্মবদল! অবশেষে গ্রেপ্তার অভিযুক্ত মৌলবী zoom
বায়ুসেনা অফিসারের স্ত্রীকে ধর্ষণ করে ধর্মবদল। ছবি: সংগৃহীত।
Advertisement

বায়ুসেনা আধিকারিকের স্ত্রীকে ধর্ষণ, বলপূর্বক ধর্মপরিবর্তনের অভিযোগে সম্প্রতি চাঞ্চল্য ছড়িয়েছে মহারাষ্ট্রের নাগপুরে (Nagpur)। সেই ঘটনায় এবার পুলিশের জালে অভিযুক্ত মৌলবী। ধৃতের নাম হযরত মৌলনা। মধ্যপ্রদেশ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হয়েছে।

২৪ বছরের ওই যুবতীর স্বামী ভারতীয় বায়ুসেনার এক শীর্ষ আধিকারিক। বর্তমানে চাকরি সূত্রে অন্য শহরে রয়েছেন তিনি। জানা গিয়েছে, যুবতীর সঙ্গে পরিচিতির সুযোগ নিয়ে সম্প্রতি তাঁকে বান্দ্রার এক হোটেলে নিয়ে যান আজ্জাজ তাজ মাদরে নামে এক যুবক। অভিযোগ, সেখানে তিনি যুবতীকে মাদক মেশানো শরবত খাওয়ান। অর্ধচেতন অবস্থায় যুবতীকে ধর্ষণ করে সেই ঘটনার ভিডিও তোলেন। এরপর শুরু হয় ব্ল্যাকমেল। যুবতীর কাছ থেকে প্রায় ৩ লক্ষ টাকা হাতানোর পাশাপাশি একাধিকবার তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন যুবতী। তিনি জানান, ধর্ষণের পাশাপাশি জোর করে তাঁকে ইসলাম গ্রহণের জন্য চাপ দেওয়া হয়। এমনকী ধর্ম পরিবর্তনের জন্য একাধিক প্রক্রিয়াও করা হয়। তেমনই একটি ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। ঘটনার তদন্তে দু’জনেক গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু আরও এক অভিযুক্ত হযরতের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। অবশেষে এবার তিনি পুলিশের জালে ধরা পড়লেন।

Advertisement

সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে (যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল), যুবতীর হাত শক্ত করে ধরে রেখেছে অভিযুক্ত আজ্জাজ এবং কলমা পড়ে তাঁকে শোনানো হচ্ছে। বারবার ফুঁ দেওয়া হচ্ছে। যুবতী হাত ছাড়ানোর চেষ্টা করছেন। ছেড়ে দেওয়ার অনুরোধ করছেন। জানা গিয়েছে, এই ঘটনা ৩১ মার্চের। তিন অভিযুক্ত মহিলাকে নিয়ে কমলেশ্বর নগরে গিয়েছিলেন। সেখানেই কলমা পড়িয়ে তাঁকে ধর্মান্তর করা হয়েছে বলে দাবি করা হয়।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.