Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২০ আগস্ট ২০২৬
Saurav Das

বাড়িতে পুলিশের হানা, জিজ্ঞাসাবাদের নামে পরিবারকে হেনস্তা, বিজেপিকে তোপ সিজেপি মুখপাত্র সৌরভের

রাখাঢাকহীন সৌরভ জানিয়েছেন, তাঁর মুখ বন্ধ করতেই পরিবারকে হেনস্তা করা হচ্ছে। তাঁর কথায়, “ভয় দেখিয়ে আমাকে চুপ করানোর চেষ্টা সফল হবে না। এতে আমি দমে যাব না।"

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১২, ২০২৬, ২১:৩৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১২, ২০২৬, ২১:৩৩

options
link
বাড়িতে পুলিশের হানা, জিজ্ঞাসাবাদের নামে পরিবারকে হেনস্তা, বিজেপিকে তোপ সিজেপি মুখপাত্র সৌরভের zoom
ফাইল চিত্র।
Advertisement

পণ্ডিচেরি পুলিশ তাঁর বাড়িতে গিয়েছিল, জিজ্ঞাসাবাদের নামে পরিবারের সদস্যদের হেনস্তা করেছে। এই অভিযোগ করলেন ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র অন্যতম মুখপাত্র সৌরভ দাস। তিনি আরও অভিযোগ করেছেন, এই ঘটনা বিজেপি সরকারের পরিকল্পিত ষড়যন্ত্র।

এক্স হ্যান্ডেলের পোস্টে দিল্লিতে নিট আন্দোলনের অন্যতম মুখ সৌরভ লিখেছেন, “দু-ঘণ্টা আগে পন্ডিচেরি পুলিশ আমার বাড়িতে এসেছিল। পরিবারের সদস্যদের নানা ধরনের জিজ্ঞাসাবাদ করেছে।” তিনি পুলিশের এই পদক্ষেপের কারণ নিয়ে প্রশ্ন তোলেন, জানতে চান এটি কি আইনি প্রক্রিয়ার অংশ? সৌরভের বক্তব্য, “কেন এই হয়রানি (পুদুচেরি পুলিশ)? কে এর নির্দেশ দিয়েছে এবং কী উদ্দেশ্যে? এটাই কি আইনি প্রক্রিয়া?”

Advertisement

সিজেপি মুখপাত্র অভিযোগ করেন, পুদুচেরির বিজেপি সরকারই তাঁর পরিবারকে ভয় দেখাচ্ছে। দাবি করেন, কেন্দ্রীয় সরকারের নির্দেশেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, “পন্ডিচেরিতে বিজেপি সরকার কেন আমার পরিবারকে ভয় দেখাচ্ছে? পন্ডিচেরি সরকারের চরিত্র কিন্তু এমন নয়। কেন্দ্রীয় সরকারের নির্দেশেই এসব করা হচ্ছে!”

রাখাঢাকহীন সৌরভ জানিয়েছেন, তাঁর মুখ বন্ধ করতেই পরিবারকে হেনস্তা করা হচ্ছে। তাঁর কথায়, “ভয় দেখিয়ে আমাকে চুপ করানোর চেষ্টা সফল হবে না। এতে আমি দমে যাব না। এমন আচরণ একটি উন্নত ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে আমাদের সংকল্পকেই আরও দৃঢ় করবে। এমন এক ব্যবস্থা, যেখানে পুলিশ গুণ্ডাদের মতো আচরণ করবে না, বরং আইন মেনে চলবে।” এখনও পর্যন্ত পণ্ডিচেরি প্রশাসন কিংবা বিজেপি এই বিষয়ে মুখ খোলনি।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.