Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২২ আগস্ট ২০২৬
CJP Protest

বিক্ষোভকারীদের মুক্তি নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে আপত্তি! ফের দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ’দের

সিজেপি সাফ বলছে, কেন্দ্রীয় সরকার শনিবার যে প্রতিশ্রুতি দিয়েছিল, তার সঙ্গে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের মিল নেই।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৮, ২০২৬, ২৩:০৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৮, ২০২৬, ২৩:০৮

options
link
বিক্ষোভকারীদের মুক্তি নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে আপত্তি! ফের দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ’দের zoom
সৌরভ দাস ও অভিজিৎ রাঙ্কা। ফাইল ছবি।
Advertisement

প্রশ্নফাঁস কাণ্ডে বিক্ষোভকারীদের বিরুদ্ধে এফআইআর দায়ের নিয়ে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে, সেটি গ্রহণযোগ্য নয়। এই অভিযোগ তুলে ফের দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি দিল ককরোচ জনতা পার্টি। ককরোচদের অভিযোগ, সরকার প্রতিশ্রুতি দিয়েছিল দেশের সব প্রান্তে বিক্ষোভকারীদের উপর হওয়া সব মামলা প্রত্যাহার করা হবে। কিন্তু সেই সমঝোতাকে সম্মান করা হচ্ছে না। সুপ্রিম কোর্ট মঙ্গলবার যে রায় দিয়েছে, সেই রায় ব্যবহার করে কেন্দ্র ও বিজেপি শাসিত রাজ্যগুলি বিক্ষোভকারীদের আটকে রাখতে পারে, এমনই আশঙ্কা প্রকাশ করেছেন ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস।

মঙ্গলবার শীর্ষ আদালত জানিয়েছে, অপরাধের ইতিহাস নেই, এমন নাবালক বিক্ষোভকারীদের আটক বা গ্রেপ্তার করে রাখা যাবে না। তবে অপরাধের ইতিহাস থাকলে সেই সব বিক্ষোভকারীদের বিরুদ্ধে অতীতের মামলা চালিয়ে যাওয়া যাবে। এই পর্যবেক্ষণেই আপত্তি ককরোচ জনতা পার্টির। সিজেপির মুখপাত্র সৌরভ দাস জানান, শীর্ষ আদালতের এই পর্যবেক্ষণকে তাঁরা শ্রদ্ধা জানাচ্ছেন। কিন্তু তা বলে নিজেদের দাবি থেকে সরছেন না। তাঁর সাফ কথা, আন্দোলন প্রত্যাহারের অন্যতম শর্ত ছিল, দেশের বিভিন্ন প্রান্তে নিট-কাণ্ডে প্রতিবাদীদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার। যাঁদের আটক করা হয়েছিল, তাঁদেরও মুক্তির দাবি। কখনওই বলা হয়নি কেবল নাবালক বা অপরাধের ইতিহাস না থাকাদের ছাড়া হবে।

সিজেপি সাফ বলছে, কেন্দ্রীয় সরকার শনিবার যে প্রতিশ্রুতি দিয়েছিল, তার সঙ্গে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের মিল নেই। সৌরভ দাস বলছেন, “সুপ্রিম কোর্ট এখন বলছে যাঁদের বিরুদ্ধে এফআইআর রয়েছে, তা প্রত্যাহার করা হবে না। সরকার আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছে সেটার সঙ্গে এই পর্যবেক্ষণের কোনও মিল নেই।” তবে সৌরভ দাসের দাবি, কেন্দ্র সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করুক। তবে ওই নির্দেশে কোথাও বলা নেই যে সব মামলা প্রত্যাহার করা যাবে না। তাই ওই চুক্তিকেও সম্মান করা হোক।

সিজেপি মুখপাত্রের বক্তব্য, “কেন্দ্রের সঙ্গে যে শর্তে আন্দোলন প্রত্যাহার করা হয়েছে, সেই শর্ত পূরণের শেষদিন ছিল মঙ্গলবার। শেষ পর্যন্ত শর্ত যদি পূরণ না হয়, তাহলে ফের আন্দোলনে নামবে সিজেপি।” ককরোচদের আরও অভিযোগ, যে চুক্তিপত্রে সই হয়েছিল, সেই চুক্তিপত্র এখনও ফেরত দেয়নি কেন্দ্র। তবে কেন্দ্রীয় সরকারি সূত্র বলছে, যাঁদের বিরুদ্ধে অতীতে অভিযোগ ছিল, তাঁদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করার কোনও প্রতিশ্রুতি দেওয়া হয়নি।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.