শনিবার সকালে আচমকা বন্ধ হয়ে যায় ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র ইনস্টাগ্রাম, অ্যাকাউন্ট। এমনটাই দাবি করলেন ‘আরশোলা’ প্রধান অভিজিৎ দীপকে। কিন্তু কী কারণে এমন ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। যদিও কিছুক্ষণের মধ্যেই অ্যাকাউন্টটি ফের সচল হয়ে যায় বলে খবর।
এদিন দীপকে তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, ‘ওরা ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি সরিয়ে দিয়েছে। এটি কাপুরুষোচিত কাজ।’ তবে কী কারণে ইনস্টাগ্রাম বন্ধ করা হল, তার কোনও কারণ উল্লেখ করেননি দীপকে। পরে সিজেপির এক্স হ্যান্ডেল থেকে জানানো হয়, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। ‘আরশোলা’দের অভিযোগ, স্বাধীনতা দিবসে ইচ্ছাকৃতভাবে তাদের নিশানা করা হচ্ছে। কণ্ঠরোধের অভিযোগেও সরব হয়েছে তারা। সিজেপি স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা ভয় পাওয়ার পাত্র নয়। এর আগে গত মে মাসে দীপকে দাবি করেছিলেন, তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ‘হ্যাক’ করা হয়েছে।
আরও পড়ুন:
প্রসঙ্গত, নিট প্রশ্নফাঁস আন্দোলনে সাফল্য পেয়েছে দীপকের ককরোচ জনতা পার্টি। তবে এখনই মূলধারার রাজনৈতিক দল গড়ার ভাবনা নেই, জানিয়েছেন তিনি। এই পরিস্থিতিতে গত সোমবার নয়া কর্মসূচির ঘোষণা করেছে ‘আরশালো’রা। জানিয়েছে, গ্রামাঞ্চলের সরকারি স্কুলগুলিতে উন্নত সুযোগ-সুবিধার দাবিতে সরব হবে তারা। আজ অর্থাৎ ১৫ আগস্ট থেকে ‘আরশোলা’দের এই কর্মসূচিটি শুরু হওয়ার কথা। এক ভিডিও বার্তায় দীপকে জানিয়েছেন, মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলায় অবস্থিত নিজের গ্রাম থেকেই কর্মসূচিটি শুরু করবেন তিনি।
সর্বশেষ খবর
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?
-
‘এটা তো হওয়ারই ছিল’, হলিউডে সুযোগ পেয়েই কেন এমন বললেন বঙ্গতনয়া সায়নী?
-
পরকীয়ায় বাধা, প্রেমিকাকে সঙ্গে নিয়ে সন্তানদের সামনেই স্ত্রীকে খুন! হাড়হিম কাণ্ড ভরতপুরে
-
প্রতি আধঘণ্টায় ১ জনের মৃত্যু! কঙ্গোয় আরও মারাত্মক ইবোলা সংক্রমণ, প্রাণীদেহ থেকে ছড়াচ্ছে রোগ
-
কর্নাটকে নিষিদ্ধ হবে আরএসএস? সংঘকে চ্যালেঞ্জ করে ইঙ্গিতপূর্ণ মন্তব্য প্রিয়াঙ্ক খাড়গের