Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Sambhal Violence

সম্ভল হিংসায় পুলিশের বিরুদ্ধ FIR-এর নির্দেশ দিয়েছিলেন, সেই বিচারককে বদলির নির্দেশ হাই কোর্টের

কয়েকদিন আগেই সম্ভল হিংসায় প্রাক্তন সার্কেল অফিসার (সিও) অনুজ চৌধুরী-সহ বেশ কয়েকজন পুলিশকর্তার বিরুদ্ধে এফআইআর রুজু করার নির্দেশ দিয়েছিলেন সুধীর।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২১, ২০২৬, ১৩:৪৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২১, ২০২৬, ১৩:৪৯

options
link
সম্ভল হিংসায় পুলিশের বিরুদ্ধ FIR-এর নির্দেশ দিয়েছিলেন, সেই বিচারককে বদলির নির্দেশ হাই কোর্টের zoom
Advertisement

সম্ভল হিংসায় পুলিশ কর্তাদের বিরুদ্ধে এফআইআরের নির্দেশ দিয়েছিলেন। সেই মুখ্য বিচার বিভাগীয় বিচারক বিভাংশু সুধীরকে বদলির নির্দেশ দিল এলাহাবাদ হাই কোর্ট। শুধু তাই নয়, তাঁর সঙ্গে বদলি করা হয়েছে আরও ১৪ জন আধিকারিককেও।

কয়েকদিন আগেই সম্ভল হিংসায় প্রাক্তন সার্কেল অফিসার (সিও) অনুজ চৌধুরী-সহ বেশ কয়েকজন পুলিশকর্তার বিরুদ্ধে এফআইআর রুজু করার নির্দেশ দিয়েছিলেন সুধীর। এই নির্দেশের পরই তাঁকে বদলি করা হল। জানা গিয়েছে, সুধীরকে সুলতানপুরের সিভিল কোর্টের বিচারক করা হয়েছে।

Advertisement

উল্লেখ্য, আদালতের নির্দেশ মেনে ২০২৪ সালের নভেম্বর মাসে সম্ভলের শাহী জামা মসজিদে সমীক্ষার কাজে গিয়েছিলেন আধিকারিকরা। সেখানে হামলা চালায় স্থানীয় জনতা। প্রায় তিনশো লোক জড়ো হয়েছিলেন মসিজদের সামনে। আধিকারিকরা মসজিদে প্রবেশ করতে গেলে ইট ও পাথরবৃষ্টি শুরু হয়। পুলিশের গাড়িতে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। যদিও মসজিদের প্রধান বার বার জনতাকে সরে যেতে অনুরোধ করেন। শেষ পর্যন্ত কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। পরে জানা যায়, পুলিশের সঙ্গে সংঘর্ষে ৫ জনের মৃত্যু হয়েছে। সেই মামলার তদন্ত এখনও চলছে। গত বছরের শুরুতেই আরও ১০ জনকে গ্রেপ্তার করা হয়।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.