বেছে বেছে শুধু অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma) ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) বিরুদ্ধে অভিযোগ কেন? দুই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মুসলিমদের সম্পর্কে ঘৃণা ভাষণের অভিযোগে পুলিশি মামলা দায়ের ও সিট তদন্ত চেয়ে পেশ হওয়া পিটিশন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। মামলাকারীদের আগে হাই কোর্টে যেতে বলেছে প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি বিপুল পাঞ্চোলির বেঞ্চ। বিশেষ করে ভোটের আগে হাই কোর্টকে এড়িয়ে বিতর্ক অবসানে প্রথমেই সরাসরি সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হওয়ার প্রবণতা ক্রমবর্ধমান বলে জানিয়ে ক্ষোভ জানান বিচারপতিরা।
অসম ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীদের বিরুদ্ধে ঘৃণাভাষণ দেওয়ার অভিযোগে মামলা করেন অসমের দিল্লির প্রাক্তন উপরাজ্যপাল নাজিব জঙ্গ ও অধ্যাপক রূপরেখা বর্মা। আবেদনকারীরা বিজেপির অসম ইউনিটের পোস্ট করা একটি ভিডিওর কথা উল্লেখ করেন। যেখানে দেখা যাচ্ছে, মুসলিমদের একটি ছবি নিশানা করে গুলি চালাচ্ছেন হিমন্ত। তাঁর নিশানায় মুসলিমদের ফেজটুপি। এছাড়া বাংলাভাষী মুসলিমদের, অসমে যাঁরা মিয়াঁ বলে পরিচিত, তাঁদের নিয়ে হিমন্তের বিতর্কিত মন্তব্যের প্রসঙ্গও টানেন মামলাকারীরা।
আরও পড়ুন:
এ প্রসঙ্গে বেঞ্চ রাজনৈতিক দলগুলিকে ‘সংযমের সীমার মধ্যে থেকে সাংবিধানিক নৈতিকতার পরিধি’ মেনে চলার পরামর্শ দেয়। শীর্ষ আদালত বলে দেয়, “প্রত্যেক রাজনৈতিক দলেরই নির্দিষ্ট কিছু সাংবিধানিক মূল্যবোধ ও নৈতিকতার পরিধি মেনে চলা উচিত। যাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাঁরা সম্মানীয়। কিন্তু এই মামলা নিরপেক্ষ নয়। শুধু দুই মুখ্যমন্ত্রীকে নিশানা করা হয়েছে। আদালত রাজনৈতিক লড়াইয়ের জায়গা নয়।” শীর্ষ আদালতের এই পর্যবেক্ষণের পরই মামলা প্রত্যাহার করার সিদ্ধান্ত নেন মামলাকারীর আইনজীবী কপিল সিব্বল।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
দিল্লিতে মোদির সঙ্গে বৈঠকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট, হরমুজ হাহাকার কাটিয়ে মিলবে জ্বালানি সমাধান?
-
প্রয়াত পদ্মশ্রী সাহিত্যিক রবিলাল টুডু, রোগভোগের পর না ফেরার দেশে ‘বীর বীরসা’র স্রষ্টা
-
বিশ্বকাপের আগে ‘অমানবিক’ ফিফা! দর্শকদের ভোগান্তি বাড়তে পারে এই সিদ্ধান্তে
-
দাউদ ইব্রাহিমের হাড়হিম হুমকি, ‘তোর খেলা শেষ’, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত
-
ভেঙে খানখান সাধের দল! ‘বিদ্রোহী’দের ফেরাতে জনে জনে ফোন করছেন মমতা