সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার সন্ধেয় পাকিস্তান সীমান্ত লাগোয়া গুজরাট, চণ্ডীগড়, পাঞ্জাব, রাজস্থান, হরিয়ানা এবং জম্মু ও কাশ্মীরে অসামরিক সুরক্ষা মহড়ার নির্দেশ দিয়েছিল কেন্দ্র। কিন্তু বুধবার রাতে ‘প্রশাসনিক’ কারণে তা স্থগিত করে দেওয়া হয়। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার ফের মহড়ার নতুন দিন ঘোষণা করল কেন্দ্র। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, ছয় রাজ্যে আগামী ৩১ মে অর্থাৎ শনিবার মক ড্রিল অনুষ্ঠিত হবে।
ভারত-পাক সংঘাতের আবহে গত ৭ মে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে দেশের ২৭ টি রাজ্য ও আটটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ২৪৪টি জায়গায় মক ড্রিলের নির্দেশিকা জারি করেছিল অমিত শাহের মন্ত্রক। কিন্তু ৬ মে রাতেই পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে থাকা ৯ টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিতে অপারেশন সিঁদুর অভিযান চালায় ভারত। তারপর পাকিস্তানের সঙ্গে দিন চারেক প্রায় যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে যায়। সেসময়ই ঠিক করা হয়েছিল ২৯ মে ফের সীমান্তবর্তী রাজ্যগুলিতে মক ড্রিল হবে। যদিও পরে পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধবিরতি শুরু হয়ে যায়।
কিন্তু বুধবার রাতে সবকটি রাজ্যের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, ‘প্রশাসনিক’ কারণে ওই মক ড্রিল আপাতত ‘স্থগিত’ করা হচ্ছে। আচমকা এই সিদ্ধান্ত নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। এই আবহে ফের ছয় রাজ্যে মক ড্রিলের নতুন দিন ঘোষণা করল কেন্দ্র।
সর্বশেষ খবর
-
বেসরকারি স্কুলের সিকরুমে কন্ডোম! উদ্ধার লক্ষ লক্ষ টাকা, কাঁচরাপাড়ায় ব্যাপক চাঞ্চল্য
-
আইএসএল জয় উদযাপন, শহরে বিশেষ অনুষ্ঠান ‘ইস্টবেঙ্গল উত্তরাধিকার’ সমষ্টির
-
বাড়ির আইনি দখল নিতে গিয়ে আক্রান্ত পুলিশ, হাসপাতালে তালতলার এস আই
-
‘মহান প্রধানমন্ত্রী, জ্ঞানী ব্যক্তি’, ‘দীর্ঘতম’ সময়ের প্রধানমন্ত্রী হওয়ার পর ‘বন্ধু’ মোদিকে শুভেচ্ছা ট্রাম্পের
-
বন্ধ ‘থ্রেট কালচার’, অভয়া কাণ্ডে যুক্তদের সাজা, স্বাস্থ্যমন্ত্রীর চেয়ারে বসে আর কী অঙ্গীকার শারদ্বতের?