একহাতে সিগারেট, অন্যহাতে স্টিয়ারিং, গাড়ি চলছে ১৪০ কিমি প্রতিঘণ্টায়, পরমুহূর্তেই কাঁচ ভাঙার শব্দ, তারপর সব অন্ধকার। গত ১৭ জানুয়ারি উদয়পুরে মর্মান্তিক সেই দুর্ঘটনার ভয়াবহ ভিডিও সামনে এসেছে। যা দেখে শিউরে উঠেছেন নেটিজেনরা।
গত শনিবার ভোরে উদয়পুরের সাভিনা থানা এলাকায় দুটি গাড়ির সংঘর্ষে মৃত্যু হয় ৪ জনের পাশাপাশি দুর্ঘটনায় আহত হন আরও ২ জন। জানা গিয়েছে, বন্ধুর জন্মদিন উপলক্ষে গাড়ি নিয়ে রোমাঞ্চ সফরে বেরিয়েছিলেন এই ৬ যুবক। পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁদের। দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তের ক্যামেরাবন্দি করা সেই ভিডিওতে দেখা গিয়েছে, একহাতে সিগারেট নিয়ে গাড়ি চালাচ্ছেন এক যুবক। গাড়ির গতি ১০০, ১২০ থেকে হঠাৎ সোজা পৌঁছে যায় ১৪০-এ। দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তে শোনা যায়, গাড়ির পিছনে থাকা এক যুবক গতি কমানোর অনুরোধ জানাচ্ছেন চালককে। পর মুহূর্তেই সব শেষ।
আরও পড়ুন:
मम्मी… कोई बचा लो यार, भाई बचा लो अल्लाह के वास्ते..
बर्थडे मनाने को स्कूटी गिरवी रखकर कार किराए पर ली। 120 से ज्यादा स्पीड पर चल रही थी। फिर यह…। 4 दोस्त मारे गए, 2 गंभीर घायल हैं।
दुखद, सब के लिए चेतावनी भी।#udaipur pic.twitter.com/anaSBo6vkT
— Mukesh Mathur (@mukesh1275) January 19, 2026
সূত্রের খবর, দুর্ঘটনার পর প্রায় ১০ মিনিট ধরে গাড়ির যাত্রীরা সাহায্যের জন্য আবেদন করেন। স্থানীয়রা যখন ঘটনাস্থলে পৌঁছয় ততক্ষণে ৪ জনের মৃত্যু হয়েছে। অন্য দু’জনকে গুরুতর আহত অবস্থায় গাড়ির ভিতর থেকে উদ্ধার করা হয়। দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। পুলিশের তরফে জানা গিয়েছে, বরকত কলোনির বাসিন্দা মহম্মদ আয়ানের জন্মদিন উপলক্ষে ঘুরতে বেরিয়েছিলেন ওই ৬ বন্ধু। এর জন্য একটি গাড়ি ভাড়া করেন তাঁরা।
দুর্ঘটনায় আয়ানের পাশাপাশি মৃতরা হলেন, বরকত কলোনির বাসিন্দা আদিব কুরেশি, মল্লাতালাইয়ের বাসিন্দা শের মহম্মদ এবং সাভিনার বাসিন্দা গুলাম। পাশাপাশি আহত হয়েছেন ওয়াসিম এবং মহম্মদ কাইফ নামে দুই যুবক।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক