সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৯৬২ সালে অসম ও অরুণাচল প্রদেশকে ‘বাই বাই’ করে দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। কিন্তু মোদির আমলে চিনের সাধ্যও নেই ভারতীয় ভূখণ্ডের ‘এক ইঞ্চিও’ দখল করা। এমনই কথা বলতে শোনা গেল অমিত শাহকে (Amit Shah)। ভোটপ্রচারে এসে অসমের (Assam) লখিমপুরে এক জনসভায় যোগ দিয়েছিলেন শাহ। সেখানেই আক্রমণাত্মক মেজাজে দেখা গেল তাঁকে।
এদিন শাহকে বলতে শোনা যায়, ”১৯৬২ সালে চিনা হামলার সময় নেহরু অসম (Assam) ও অরুণাচল প্রদেশকে ‘বাই বাই’ করে দিয়েছিলেন। এই রাজ্য দুটির বাসিন্দারা এটা কোনও দিনই ভুলতে পারবেন না। কিন্তু আজ, চিন আমাদের এক ইঞ্চি জমিও দখল করতে পারবে না। এমনকী, ডোকলামেও আমরা ওদের ধাক্কা মেরে সরিয়ে দিয়েছি।”
[আরও পড়ুন: নির্বাচনের আগে চড়ছে শেয়ার বাজার, প্রথমবার ৭৫ হাজারের গণ্ডি পার সেনসেক্সের]
সেই সঙ্গে তাঁর দাবি, বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা অসমে প্রবেশ করত আগে। ওই রাজ্যের ‘দরজা’ খুলে দেওয়া হয়েছিল অনুপ্রবেশকারীদের জন্য। কিন্তু কেন্দ্রে মোদি সরকার ও অসমে হিমন্ত বিশ্ব শর্মা সরকার আসার পরে পরিস্থিতি বদলেছে। শাহর কথায়, ”আজ আমরা বলতেই পারি, অনুপ্রবেশ বন্ধ হয়ে গিয়েছে।”
পাশাপাশি অসমের পূর্বতন কংগ্রেস সরকারকে তোপ দেগে শাহ বলেন, হাত শিবির এই রাজ্যের সঙ্গে অন্যায় করেছে। বহু হিংসাত্মক আন্দোলন ওই সময় হয়েছে। সন্ত্রাসবাদও মাথাচাড়া দিয়েছিল। তাঁর দাবি, ”মোদি সরকারের আমলে গত ১০ বছরে শান্তি প্রক্রিয়ায় ৯ হাজার যুবক আত্মসমর্পণ করেছে।”
[আরও পড়ুন: দিল্লিতে প্রতিবাদের আঁচ বাড়াচ্ছে তৃণমূল, সকাল থেকে থানার বাইরে অবস্থান, যোগ দিল আপও]
সর্বশেষ খবর
-
অমানিশার শেষ, টলিউডের ‘স্বরূপ’
-
খামেনেইয়ের কাছে বার্তা নিয়ে হাজির পাক স্বরাষ্ট্রমন্ত্রী, ইরানের সম্পত্তিতেই ক্ষতিপূরণের ভাবনা ট্রাম্পের
-
চাকরি দেওয়ার নামে কাটমানি! তৃণমূল সাংসদ ও বিধায়কের বাড়ির সামনে বিক্ষোভ স্থানীয়দের
-
এবার কি প্রতীক হাতছাড়া হতে পারে তৃণমূলের! বিরোধী দলের রাশ নিয়ে মামলা কাল, কৌশলী ঋতব্রত শিবিরও
-
পুরসভার বালতি চুরি! কাঠগড়ায় প্রাক্তন মেয়র পারিষদ তারক সিংয়ের মেয়ে, ফুঁসছে এলাকাবাসী