১৩ বছর বয়স পর্যন্ত আর ব্যবহার করা যাবে না সোশাল মিডিয়া! গেমিং প্ল্যাটফর্মেও আর অ্যাকাউন্ট খুলতে পারবে না শিশুরা! সংসদে আসতে চলেছে নতুন বিল। তবে মোদি সরকার নয়, প্রাইভেট মেম্বার্স বিল হিসাবে ব্যক্তিগত উদ্যোগে প্রস্তাবিত ওই বিলটি আনতে পারেন বিজেপি সাংসদ বৈজয়ন্ত জয় পাণ্ডা।
বৈজয়ন্ত জয় পাণ্ডার প্রস্তাবিত ওই বিলে বলা হয়েছে, এমন নিয়ম করা হোক যাতে অভিভাবকদের অনুমতি ছাড়া ১৩ বছর বয়সের কম কোনও শিশু সোশাল মিডিয়া বা গেমিং প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুলতে পারবে না। সেফগার্ডিং হেলদি ইন্টারনেট এনভায়রনমেন্ট ফর লিটল ডিজিটাল নেটিভস (SHIELD) নামের ওই বিলে বলা হয়েছে, যে কোনও সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে বয়সের প্রমাণপত্র জমা দেওয়া বাধ্যতামূলক করা হোক। সেই সঙ্গে অভিভাবকরা যাতে শিশুদের সোশাল মিডিয়ার যাবতীয় কার্যকলাপে নজরদারি চালাতে পারেন, সেজন্য আলাদা ড্যাশবোর্ড তৈরি করে দিক সোশাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি।
আরও পড়ুন:
শুক্রবারই বিলটি সংসদে পেশ হওয়ার কথা ছিল। কিন্তু অধিবেশন মূলতুবি হয়ে যাওয়ায় সেটা সম্ভব হয়নি। আগামী সপ্তাহে ফের বিলটি পেশ করার চেষ্টা করবেন বৈজয়ন্ত জয় পাণ্ডা। সেই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার রুখতেও আলাদা একটি বিল আনার ভাবনা রয়েছে ওই বিজেপি সাংসদের। যদিও এই ধরনের প্রাইভেট মেম্বার্স বিল সরকার আনে না। সাংসদরা নিজেদের উদ্যোগে আনেন। এই বিল আইনে পরিণত হওয়ার সম্ভাবনা কার্যত শূন্য। স্বাধীনতার পর মোটে ডজন খানেক প্রাইভেট মেম্বার বিল সংসদের বেড়া টপকে আইন হয়েছে।
উল্লেখ্য, ইতিমধ্যেই দেশের প্রথম রাজ্য হিসাবে ১৬ বছর বয়স পর্যন্ত সোশাল মিডিয়া ব্যাবহারে নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নিয়েছে কর্নাটকের কংগ্রেস সরকার। দ্রুত সেই বিল বিধানসভায় পাশ হতে পারে। আগামী দিনে আরও একাধিক রাজ্য সেই পথে হাঁটতে পারে বলেও খবর। সম্প্রতি মাদ্রাজ হাই কোর্ট এক পর্যবেক্ষণে জানিয়েছিল, অনূর্ধ্ব ১৬ কিশোর-কিশোরীদের সমাজমাধ্যম ব্যবহারে যেভাবে নিষেধাজ্ঞা আরোপ করেছে অস্ট্রেলিয়া, সেই একই পথে হাঁটা উচিত ভারতেরও। উচ্চ আদালতের মতে, সমাজমাধ্যম ব্যবহারের ক্ষেত্রেও কিছু নিয়ম থাকা উচিত। তাই এই বিষয়টি নিয়ে কেন্দ্রের পদক্ষেপ করা দরকার। এখন দেখার জয় পাণ্ডার এই প্রাইভেট মেম্বার্স বিলের কী গতি হয়?
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মক্কায় তৈরি মুসলিম ন্যাটো ‘কাগুজে বাঘ’! যুদ্ধ বাঁধলে সত্যিই কি পাকিস্তানে সেনা পাঠাবে তুরস্ক-সৌদি?
-
খিচুড়ির সঙ্গে ডিম, বোনাস গজা, শনিবারের মিড-ডে মিলে খুশি পড়ুয়ারা
-
লাগবে না ইথানল! ভারতের প্রথম ‘উড়ন্ত গাড়ি’ বানিয়ে নজির উত্তরাখণ্ডের তরুণের
-
‘রাত ২টো পর্যন্ত কাজ করেও হচ্ছে না’, মুখ্যমন্ত্রীর ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচিতে খুশির হাওয়া হাওড়ার পতাকা বাড়িতে!
-
মহিলা সংরক্ষণ বিলে রাহুল-রিজিজু ‘ডুয়েল’! আসন পুনর্বিন্যাস নিয়ে তরজায় শাসক-বিরোধী