Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২ জুলাই ২০২৬
Bengaluru daycare

শিশুদের ওয়াশিং মেশিনে ঢুকিয়ে মুখে জল ঢালছে আয়া! ডে কেয়ারের নির্যাতনে চরমে বিতর্ক

কাপগেমিনি নামে ওই সংস্থার কর্মীদের সন্তানের জন্য় এই ডে কেয়ার তৈরি হয়েছে। সেখানে বাচ্চারা নিরাপদে থাকবে, এই আশায় বাচ্চাদের রেখে যান কাপগেমিনির কর্মীরা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২, ২০২৬, ১৭:২৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২, ২০২৬, ১৭:২৯

options
link
শিশুদের ওয়াশিং মেশিনে ঢুকিয়ে মুখে জল ঢালছে আয়া! ডে কেয়ারের নির্যাতনে চরমে বিতর্ক zoom
বিস্ফোরক অভিযোগ উঠল বেঙ্গালুরুর এক ডে কেয়ারের বিরুদ্ধে। ছবি: সংগৃহীত

ডে কেয়ারে ওয়াশিং মেশিনের মধ্যে ঢুকিয়ে রাখা হচ্ছে শিশুদের! বাথরুমেও দীর্ঘক্ষণ ধরে আটকে রাখছে ডে কেয়ারের কর্মীরা! বিস্ফোরক অভিযোগ উঠল বেঙ্গালুরুর এক ডে কেয়ারের বিরুদ্ধে। এখানেই শেষ নয়। এহেন নির্যাতনের ঘটনা প্রকাশ্যে আনার জেরে ডে কেয়ারের কর্মীকে ছাঁটাই পর্যন্ত করা হয়েছে। সবমিলিয়ে দেশজুড়ে তুমুল চর্চা বেঙ্গালুরুর ডে কেয়ার নিয়ে।

জানা গিয়েছে, মূলত তথ্যপ্রযুক্তি কর্মীদের সন্তানরা থাকে ওই ডে কেয়ারে। অফিস ক্যাম্পাসের মধ্যে অবস্থিত এই ডে কেয়ারে থাকা শিশুদের উপর রীতিমতো নির্যাতন চলত। বাচ্চাদের কান্না বন্ধ রাখার জন্য ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দেওয়া হত। তারপর মুখে জল স্প্রে করত দায়িত্বে থাকা কর্মীরা। এমনকী বাথরুমেও ঢুকিয়ে দেওয়া হত কাঁদতে থাকা শিশুদের। জানা গিয়েছে, এই শিশুদের বয়স দুই থেকে তিন বছরের মধ্যে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আসলে কাপগেমিনি নামে ওই সংস্থার কর্মীদের সন্তানের জন্য় এই ডে কেয়ার তৈরি হয়েছে। সেখানে বাচ্চারা নিরাপদে থাকবে, এই আশায় বাচ্চাদের রেখে যান কাপগেমিনির কর্মীরা। এবার বিস্ফোরক অভিযোগ আসতে নড়েচড়ে বসেছেন তাঁরাও। দিনের পর দিন কেন দুধের শিশুদের উপর এহেন অমানবিক নির্যাতন চলছে, শিশুদের যথাযথ দেখভাল হচ্ছে না-প্রশ্ন তুলেছেন। অকথ্য নির্যাতনের একটি ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়া। ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে পুলিশ এবং কর্নাটকের শিশু অধিকার কমিশনে।

জানা গিয়েছে, প্রত্যেকদিন অন্তত ১৫ থেকে ২০ জন শিশু থাকত ওই ডে কেয়ারে। দীর্ঘদিন ধরেই সেখানে শিশুদের উপর নির্যাতন চলত। এই বিষয়টি নিয়ে অতীতে মুখ খুলেছিলেন ডে কেয়ারেরই এক কর্মী। সুপারভাইজারের কাছে অভিযোগ জানিয়েছিলেন। কিন্তু অভিযোগ জানানোর জেরে চাকরি খোয়াতে হয় তাঁকে। প্রমাণের অভাবে বিষয়টি নিয়ে সুর চড়াতে পারেননি ওই কর্মী। তবে এমন ঘটনায় এখনও পর্যন্ত কারোর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করা হয়নি। আপাতত পাঁচজনের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। নির্যাতনের ভিডিও জমা দেওয়া হয়ে কমিশনের কাছে। ডে কেয়ারটি আপাতত বন্ধ করে দিয়েছে কাপগেমিনি। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.