একটানা ভারী বর্ষণে জলমগ্ন দিল্লি। বৃহস্পতিবার এর জেরে বড় বিপদ ঘটে গেল। গাজিয়াবাদের জলমগ্ন এক গলিতে ডুবে মৃত্যু হল তিন বছরের এক শিশুকন্যার। একরত্তির বাড়ির কাছেই ঘটছে এই মর্মান্তিক ঘটনা। এরপর ৯ নং জাতীয়সড়ক আটকে বিক্ষোভ দেখায় শিশুকন্য়ার পরিবারের সদস্য ও প্রতিবেশীরা।
স্থানীয় বাসিন্দা রাম কুমার জানান, যে গলিতে জলে ডুবে মৃত্যু হয়েছে শিশুটির, সেখানে তিন ফুট উঁচু জল জমে গিয়েছিল। দুর্ঘটনার চার ঘণ্টা পর দেহ উদ্ধার হয়েছে। তিনি অভিযোগ করেন, নিকটবর্তী জাতীয় সড়ক এনএইচ-৯-এর একাংশ চওড়া করার পরেই গাজিয়াবাদের এলাকাটিতে জমার জলের সমস্যা দেখা দিয়েছে। রাম কুমারের আরও অভিযোগ, বহুবার সমস্যার কথা জানানো হয়েছে স্থানীয় পুরসভায়। যদিও কোনওরকম ব্যবস্তা নেওয়া হয়নি।
উল্লেখ্য, বুধবার থেকে ভারী বর্ষণে বিপর্যস্ত দিল্লি। রাজধানীর বহু এলাকা জলের তলায়। গাছ উপড়ে অবরুদ্ধ একাধিক রাস্তা। গতকাল রাতেই রোহিনী এলাকায় একটি নির্মীয়মান বাড়ি ভেঙে মৃত্যু হয়েছে ৩ জনের। মৌসম ভবন সতর্ক করেছে, বৃহস্পতিবারও বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টি হবে দিল্লিতে। পুরসভা নিকাশিতে জোর দিলেও লাভ হচ্ছে না।
দুর্যোগের দিল্লির একাধিক ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গিয়েছে, জলমগ্ন রাস্তাগুলিতে ধীর গতিতে এগোচ্ছে গাড়ি। নোংরা হাঁটুজল ভেঙে গন্তব্যের দিকে এগোচ্ছেন পথচারীরা। গাছ উপড়ে রাজধানীর একধিক প্রধান সড়ক অবরুদ্ধ হওয়ায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। অবিরাম বর্ষণের পাশাপাশি শহরের নিকাশি ব্যবস্থা অচল হয়ে পড়ায় বেশ কয়েকটি এলাকায় রাস্তাঘাট ছোটখাটো নদীতে পরিণত হয়েছে। জমা জলে বিপর্যস্ত সদর বাজার, গ্রেটার কৈলাশ, বদরপুর, নাসিরপুর, তেলিওয়ারা, মহাবীর বাজার, স্বরূপ নগর, কুশক রোড, মুনিরকা, দ্বারকা, বিকাশ মার্গ, পূর্ব দিল্লি এবং নতুন দিল্লি রেলওয়ে স্টেশন চত্বর।
সর্বশেষ খবর
-
মহারাষ্ট্রে ফের বিরোধী শিবিরে ভাঙন! পওয়ারের ‘অস্থিরচিত্ত’ বিধায়কদের ‘সন্দেহ’ কংগ্রেসের
-
১৬ বছর পর কলকাতা পেল মহিলা ওসি, একসঙ্গে রদবদল ৩৩ ইন্সপেক্টরের
-
খেয়াল রাখতে হবে অভিযোগকারিণীর মানসিক দিকটিও, লালবাজারে বিশেষ প্রশিক্ষণ ১৮৩ মহিলা পুলিশকে
-
ইথানলের মিশ্রণে গাড়ির ক্ষতি না হওয়ার দাবি, গড়করিকে পালটা ‘চ্যালেঞ্জ’ সমাজকর্মীদের
-
সেবাশ্রয়ের ‘ভুলে’ বাদ পা! অভিষেক-সহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের মহিলার