ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিটের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়ল এনটিএ-কে। ইউপিএসসির উদাহরণ দিয়ে তাদের থেকে শিক্ষা নিতে। এদিকে শীর্ষ আদালতে মোদি সরকারের তরফে জানানো হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্যক্তিগত ভাবে নজর রেখেছেন নতুন করে পরীক্ষা নেওয়ার সমস্ত পদ্ধতির দিকে।
পিটিআই সূত্রে জানা যাচ্ছে, সলিসিটর জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্টকে বলেন, ”প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে তদারকি করছেন যাতে কোনও ত্রুটি না থাকে। ২১ জুনের পরীক্ষার জন্য কিছু নতুন প্রক্রিয়া শুরু করা হয়েছে।” সেই সঙ্গেই কেন্দ্রের তরফে এদিন জানানো হয়েছে, তরুণদের উদ্বেগ নিয়ে প্রশাসনও উদ্বিগ্ন।
আরও পড়ুন:
নিটের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়ল এনটিএ-কে। ইউপিএসসির উদাহরণ দিয়ে তাদের থেকে শিক্ষা নিতে।
এদিকে এদিন এনটিএ-কে ভর্ৎসনা করেছে সুপ্রিম কোর্ট। ইউপিএসসির সঙ্গে তুলনা টেনে শীর্ষ আদালত জানায়, কখনওই এমন কিছু ঘটে না ইউপিএসসিতে। কাজেই তাদের থেকে শিক্ষা নিক এনটিএ। যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর না ঘটে।
উল্লেখ্য, নতুন করে আগামী ২১ জুন ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার দিন ঘোষণা করেছেএনটিএ। কিন্তু প্রশ্ন উঠছে, বছর বছর কীভাবে প্রশ্নপত্র ফাঁস হতে পারে? একাধিকবার পরীক্ষা কোনও সমাধান হতে পারে না। নিটের মতো কঠিন পরীক্ষা বারবার দেওয়া একজন পরীক্ষার্থীদের জন্য শারীরিক ও মানসিক হেনস্তার শামিল। নিটের ভিতর থেকে হোক বা অন্য চক্রের মাধ্যমে, ভুক্তভোগী তো পরীক্ষার্থীরাই। প্রথম পরীক্ষাটি বাতিল হওয়ায় ইতিমধ্যে আত্মহত্যার ঘটনাও ঘটেছে। গত ২ মে ২২ লাখ পরীক্ষার্থী নিট পরীক্ষা দেন। এরপর একাধিক পরীক্ষার্থীর আত্মহত্যার ঘটনা সামনে এসেছে। গত ১৬ মে রাজস্থানে এক পরীক্ষার্থী প্রদীপ মেঘাওয়ালের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের তরফে দাবি করা হয়, ভালো পরীক্ষা দিয়েছিলেন তিনি। ৬৫০ নম্বর পাবেন বলে আশা করেছিলেন। পরীক্ষা বাতিলের খবর পেয়েই অবসাদগ্রস্ত হয়ে পড়েন। এর পরেই আত্মহত্যার ঘটনা। পরে আরও চার নিট পরীক্ষার্থীর আত্মহত্যার ঘটনা সামনে এসেছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে উত্তাল বাংলাদেশ, হাসিনা জমানার স্মৃতি উসকে ফের পথে ছাত্ররা
-
দূর-দূরান্তের ক্যানসার রোগীদের পাশে কলকাতার এনসিআরআই, রেডিওথেরাপির পুরো সময় বিনামূল্যে থাকার ব্যবস্থা
-
তৃণমূল জমানার কলঙ্কমোচন! নিয়োগ জট কাটিয়ে সুপ্রিম কোর্টে ওবিসি মামলা প্রত্যাহার রাজ্যের
-
পর পর হারে টালমাটাল টিম ইন্ডিয়া, চাকরি ছাড়ছেন গম্ভীরের ‘ডানহাত’
-
‘আদালত অবমাননা! ৩ লক্ষ না দিলে জরিমানায় আরেকটা শূন্য যোগ হবে’, সময় রায়নাকে ‘সুপ্রিম ধমক’