সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপারেশন সিঁদুর আবহে বড় ঘোষণা কেন্দ্রের। এবার ‘যৌথ কমান্ডে’ পরিচালিত হবে ভারতের তিনবাহিনী। অর্থাৎ একই কমান্ডারের অধীনে একসঙ্গে কাজ করবে স্থল, নৌ এবং বায়ুসেনা। ২৭ মে থেকে কার্যকর হয়েছে নতুন বিজ্ঞপ্তি।
২২ এপ্রিল পহেলগাঁওয়ে বৈসরণে হামলার পর থেকেই ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েছে। পালটা ৬ মে রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গিঘাঁটিতে ‘অপারেশন সিঁদুর’ চালায় ভারত। সেই অপারেশন সফল করতে হাতে হাত মিলিয়ে কাজ করেছিল তিন বাহিনী। সেইভাবেই শত্রুদের যোগ্য জবাব দিতে এবার থেকে একসঙ্গে কাজ করবে স্থল, নৌ ও বায়ুসেনা। এতদিন সীমান্তে উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হলেও তিন বাহিনীর মধ্যে সমন্বয় হত ধীর গতিতে। এবার সেই জটিলতা কাটল। একই কমান্ডারের অধীনে কাজ করবে তিন বাহিনী। তিনি যা নির্দেশ দেবেন তাই পালন করবে তিন বাহিনীর সেনাকর্মীরা। তাদের মধ্যে কোনও দ্বিধাধন্দ তৈরি হবে না।
Govt has notified the rules under Inter-Services Organisations (Command, Control & Discipline) Act 2023 which will enable greater jointness and Command efficiency in Armed Forces The Rules formulated under the Inter-Services Organisations (Command, Control and Discipline) Act… pic.twitter.com/WTzC5kza3e
— ANI (@ANI) May 28, 2025
প্রতিরক্ষা মন্ত্রকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সশস্ত্র তিন বাহিনী যাতে আরও সুষ্ঠভাবে কাজ করতে পারে, বলিষ্ঠ পদক্ষেপে যাতে কোনও জটিলতা না হয়, তার জন্যই এই পদক্ষেপ। গুরুত্বপূর্ণ পদক্ষেপের লক্ষ্যই হল প্রতিরক্ষাকে আরও জোরদার করা। উল্লেখ্য, তিনবাহিনীকে যৌথভাবে পরিচালনার বিষয়টি আগে থেকেই ভাবনাচিন্তা করছিল কেন্দ্রীয় সরকার। তাই ২০২৩ সালের বাদল অধিবেশন সংসদের দুই কক্ষেই পাশ হয়েছিল ইন্টার সার্ভিস অর্গানাইজেশন বিল, ২০২৩। তারপর সেই বছরই ১৫ আগস্ট বিলটিতে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি। তারপরই তা আইনে পরিণত হয়।
নয়া এই আইন ইন্টার সার্ভিস অর্গানাইজেশনের কমান্ডা-ইন-চিফ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হাতে ক্ষমতা দেয় অধীনস্থ কর্মীদের সুষ্ঠুভাবে পরিচালনার। এই নতুন আইন সশস্ত্র বাহিনীর প্রতিটি শাখার জন্যই প্রযোজ্য।
সর্বশেষ খবর
-
সই কাণ্ডে এখনই স্বস্তি নয় অভিষেকের! হাই কোর্টে খারিজ দ্রুত শুনানির আবেদন
-
অবশেষে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইর সঙ্গে বৈঠকে ট্রাম্প! কথা হবে চুক্তি নিয়ে, এবার থামবে যুদ্ধ?
-
ভারতকে চাপ দিলে বিশ্বজুড়ে অশান্তি! মার্কিন শুল্কবাণের মধ্যেই মোদির ‘ঢাল’ পুতিন
-
আচমকা ‘প্রসন্ন’ শরিকরা, বাড়তি দুই রাজ্যসভা আসন প্রাপ্তি কংগ্রেসের! প্রার্থী ঘোষণা করল বিজেপিও
-
লোকসভাতেও ‘আসল তৃণমূল’, দলনেতা হচ্ছেন কাকলি! জল্পনার মাঝে বিস্ফোরক পোস্ট সাংসদের