আর পেট্রল পাম্প থেকে সবাইকে পেট্রল-ডিজেল দেওয়া হবে না। নির্দিষ্ট কিছু ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করল কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। শিল্প ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে এবং বড় কোনও সংস্থার ব্যবহারের জন্য পেট্রল বা ডিজেল আর পেট্রল পাম্প থেকে কেনা যাবে না। পেট্রল পাম্প থেকে শুধুমাত্র সাধারণ গ্রাহকরাই জ্বালানি তেল কিনতে পারবেন। বৃহস্পতিবার এক নির্দেশিকায় জানিয়েছে মোদি সরকার।
সাধারণ পেট্রল পাম্পগুলি মূলত খুচরো ক্রেতাদের জন্য। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় খুচরো গ্রাহকদের ছাড়িয়ে অনেক ব্যবসায়ী, কল-কারখানার ব্যবহারের জন্য বা বড় কোনও সংস্থার ব্যবহারের জন্য পেট্রল পাম্প থেকেই তেল নেওয়া হচ্ছে। এই সমস্যাটা মূলত হয় ডিজেলের ক্ষেত্রে। কেন্দ্রের নির্দেশিকায় বলা হয়েছে, এভাবে আর পম্প থেকে তেল কিনতে পারবে না ওই ব্যবসায়ীরা। তাদের তেল কিনতে হবে সরাসরি রাষ্ট্রায়ত্ত সংস্থার পাইকারি তেল বিক্রয় কেন্দ্র থেকে।
আরও পড়ুন:
কেন এই নির্দেশিকা? প্রথমত বিশ্বজুড়ে তেল সংকট। যার জেরে আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম আকাশছোঁয়া। এই পরিস্থিতিতে প্রতিনিয়ত মোটা লোকসানের মুখে পড়তে হচ্ছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। এখন এই বড় ব্যবসায়ীক সংস্থাগুলি যদি সরাসরি তেল সংস্থাগুলির কাছে থেকে তেল কেনে তাহলে তাঁদের লোকসানের পরিমাণ খানিকটা কমবে। কারণ এই সংস্থাগুলি সরাসরি তেল কিনলে কোনও ভরতুকি পায় না। সাধারণ পেট্রল পাম্পে যে ডিজেল এখন ৯৫ টাকা ২০ পয়সা লিটার বিক্রি হচ্ছে, সেটাই সরাসরি রাষ্ট্রায়ত্ত সংস্থার থেকে কিনতে হলে বড় ব্যবসায়ীদের গুণতে হবে লিটারপ্রতি ১৩৪ টাকা ৫০ পয়সা। ফলে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির লোকসান অনেকটাই কমবে।
দেশে জ্বালানি সংকট যে বড়সড় সমস্যা, সেটা প্রকাশ্যে না মানলেও একের পর এক পদক্ষেপে বুঝিয়ে দিচ্ছে কেন্দ্র। গত মাসে ৩ বার পেট্রল-ডিজেলের দাম বাড়িয়েছে কেন্দ্র। দেশের বিভিন্ন প্রান্তে অঘোষিতভাবে পেট্রল বিক্রিতে নিয়ন্ত্রণও চাপানো হয়েছে। এবার ব্যবসায়ীক কেনাবেচাতেও নিয়ন্ত্রণ চাপাচ্ছে মোদি সরকার।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
কলকাতায় হরিহরণের ‘উস্তাদ-এ-গজল’, সঙ্গীত জীবনের ৫০ বছর পূর্তিতে বিশেষ মেহফিল
-
আকাশছোঁয়া টিকিটমূল্য, বিশ্বকাপের ম্যাচে ফাঁকা স্টেডিয়াম, ‘ব্যর্থতা’ মানতে নারাজ ফিফা
-
মেসি গোল দিলেই ভক্তদের বিনামূল্যে বই! বিশ্বকাপ জ্বরে অভিনব ঘোষণা কলেজ স্ট্রিটের প্রকাশকের
-
ক্রমশ বিপদ বাড়ছে অভিষেকের, এবার ডিজে মন্তব্য মামলায় বাড়িতে সিআইডি
-
প্রেমের প্রস্তাবে ‘না’, চলন্ত বাসে কিশোরীর গলা কেটে খুন, কাটোয়ায় যুবকের যাবজ্জীবন