Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ২১ আগস্ট ২০২৬
LPG Cylinder Crisis

এই নির্দেশ অমান্য করলে মিলবে না রান্নার গ্যাসের সিলিন্ডার! ৩ মাস সময় বেঁধে দিল কেন্দ্র

পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে জ্বালানি সংকটের মধ্যে নয়া নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় সরকার। হরমুজ প্রণালী অবরুদ্ধ থাকায় গ্যাস আমদানিতে প্রভাব পড়ছে। গোটা দেশেই টান পড়ছে চাহিদা অনুযায়ী যোগানে। এই অবস্থায় রান্নার কাজে নলবাহিত গ্যাস বা পিএনজি ব্যবহারে উৎসাহ দিচ্ছে কেন্দ্র।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৫, ২০২৬, ১৭:০২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৫, ২০২৬, ১৭:০২

options
link
এই নির্দেশ অমান্য করলে মিলবে না রান্নার গ্যাসের সিলিন্ডার! ৩ মাস সময় বেঁধে দিল কেন্দ্র zoom
Advertisement

যে অঞ্চলে নলবাহিত (পাইপলাইন গ্যাস বা পিএনজি) রান্নার গ্যাস নেওয়ার সুযোগ রয়েছে, সেখান গ্রাহকরা তা না নিলে পরবর্তী তিন মাসের মধ্যে বাড়ির এলপিজি (LPG Cylinder Crisis) সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে জ্বালানি সংকটের মধ্যে নয়া নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় সরকার। হরমুজ প্রণালী অবরুদ্ধ থাকায় গ্যাস আমদানিতে প্রভাব পড়ছে। গোটা দেশেই টান পড়ছে চাহিদা অনুযায়ী যোগানে। এই অবস্থায় রান্নার কাজে নলবাহিত গ্যাস বা পিএনজি ব্যবহারে উৎসাহ দিচ্ছে কেন্দ্র।

এতদিন পর্যন্ত এলপিজি গ্রাহকের জন্য নলবাহিত গ্যাসের সংযোগ নেওয়ার বিষয়টি ছিল ঐচ্ছিক। কিন্তু এবার থেকে যেখানে সুযোগ রয়েছে, সেখানে নলবাহিত গ্যাস নিতেই হবে গ্রাহককে। যাঁরা সুযোগ থাকা সত্ত্বেও তা করবেন না, তাঁদের এলপিজি-র সংযোগ তিন মাসের মধ্যে বন্ধ করে দেওয়া হবে। প্রশ্ন হল, কেন নলবাহিত রান্নার গ্যাস বা পিএনজিতে উৎসাহ দেওয়া হচ্ছে কেন্দ্রের তরফে?

Advertisement

আসলে দেশের মোট চাহিদার ৬০ শতাংশ এলপিজি বাইরে থেকে আমদানি করা হয়। যুদ্ধের কারণে সেই আমদানি ব্যাপক ভাবে ব্যাহত হচ্ছে। অন্যদিকে নলবাহিত গ্যাস দেশেই উৎপন্ন হয়ে থাকে। রয়েছে একধিক উৎস। এই কারণেই যেখানে নলবাহিত গ্যাস মিলছে, সেখানে ওই পরিষেবা বাধ্যতামূলকের কথা ভাবছে কেন্দ্র। যদিও সেক্ষেত্রেও সমস্যা রয়েছে। কারণ পিএনজি-র জোগান সর্বত্র চালু করা এখনও পর্যন্ত সম্ভব হয়নি। কোথাও কোথাও প্রযুক্তিগত বাধা রয়েছে। তবে ধীরে ধীরে পিএনজি পরিষেবা সর্বত্র পৌঁছে দেওয়ার চেষ্টা হচ্ছে।

প্রসঙ্গত, আগেই পিএনজি পরিষেবা নিয়ে একাধিক নির্দেশিকা জারি করেছিল কেন্দ্র। সেখানে বলা হয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যে পিএনজি পরিষেবার মঞ্জুর করতে হবে। গৃহস্থালির ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তিন দিনের মধ্যে পিএনজি-র অনুমতি দিতে হবে। ৪৮ ঘণ্টার মধ্যে পরিষেবা প্রদান করতে হবে। কোনও আবেদন বাতিল করা যাবে না।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.