বুধবার প্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফলাফল (CBSE Class 12 Result 2026)। পাশ করতে পারল না প্রায় ১৫ শতাংশ ছাত্রছাত্রী। শুধু তা-ই নয়, গত বছরের তুলনায় এবার এক ধাক্কায় ৩ শতাংশেরও বেশি কমে গেল পাশের হার৷ গত বছর পাশের হার যেখানে ছিল ৮৮.৩৯ শতাংশ, এবারে তা কমে দাঁড়িয়েছে ৮৫.২০ শতাংশে৷ পাশের হার সবচেয়ে বেশি কেরলের রাজধানী তিরুবনন্তপুরমে। ৯৯.৮৫ শতাংশ পড়ুয়া পাশ করেছে সেখানে। একবারে শেষ স্থানে রয়েছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ। সেখানে পাশের হার ৭২.৪৩ শতাংশ।
এবার সিবিএসই-র দ্বাদশ শ্রেণির মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৭ লক্ষ ৮০ হাজার ৩৬৫ জন। তার মধ্যে পরীক্ষায় অংশ নেন ১৭ লক্ষ ৬৮ হাজার ৯৬৮ জন। উত্তীর্ণ হন, ১৫ লক্ষ ৭ হাজার ১০৯ জন। ফল প্রকাশের পর দেখা যায়, পাশের নিরিখে এবারও ছাত্রদের হারিয়ে দিয়েছেন ছাত্রীরা। ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার ৬.৭৩ শতাংশ বেশি।
আরও পড়ুন:
কীভাবে দেখা যাবে ফল? সিবিএসই-র ওয়েবসাইট cbse.gov.in বা results.cbse.nic.in – থেকে দ্বাদশ শ্রেণির ফলাফল দেখা যাবে। এছাড়াও ডিজি লকার অ্যপ বা উমঙ্গ অ্যাপের মাধ্যমেও দেখে নিতে পারেন ফল। ওয়েবসাইট বা অ্যাপে প্রবেশ করে পরীক্ষার্থীরা তাঁদের রোল নম্বর, অ্যাডমিট কার্ড নম্বর, স্কুল নম্বর এবং সেন্টার নম্বর লিখলেই জানতে পারবেন ফল।
সর্বশেষ খবর
-
নেই নিয়ন্ত্রণ, উড়েছে বিমান! নেশাগ্রস্ত পাইলটের পর এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় বিস্ফোরক তথ্য
-
স্বাধীনতা দিবসের স্পেশাল প্ল্যান ভেস্তে দিতে পারে তুমুল বৃষ্টি! কী বলছে হাওয়া অফিস?
-
ঘুরপথে আরএসএসের কার্যকলাপে নিষেধাজ্ঞার চেষ্টা! নয়া বিলে সম্মতি কর্নাটকের কংগ্রেসি মন্ত্রিসভায়
-
‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এর সাফল্য কামনা, কালীঘাটে মায়ের আরাধনায় জিৎ
-
‘পাকিস্তানের প্রত্যেক জলের ফোঁটা…’, সিন্ধুর জল না পেয়ে এবার ভারতকে হুমকি শাহবাজের