Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৯ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ৬ সেপ্টেম্বর ২০২৬
Jharkhand Student Protest

বিধানসভা অভিযানের জের, ঝাড়খণ্ডে ৬০০ আন্দোলনকারীর বিরুদ্ধে মামলা, অনশনের হুমকি প্রাক্তন মুখ্যমন্ত্রীর

জেএমএম সরকার এক সপ্তাহের মধ্যে সিবিআই তদন্তের নির্দেশ না দিলে অনশন করবেন বলে হুমকি দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী রঘুবর দাস। ২০২৪ সালের আবগারি কনস্টেবল পদের শারীরিক পরীক্ষার সময় মৃত্যু হওয়া ১৯ চাকরিপ্রার্থীর পরিবারকে ১ কোটি টাকা করে আর্থিক সাহায্যেরও দাবি করেছেন তিনি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৩, ২০২৬, ১৪:৩৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৩, ২০২৬, ১৪:৩৬

options
link
বিধানসভা অভিযানের জের, ঝাড়খণ্ডে ৬০০ আন্দোলনকারীর বিরুদ্ধে মামলা, অনশনের হুমকি প্রাক্তন মুখ্যমন্ত্রীর zoom
ফাইল চিত্র।
Advertisement

শিক্ষা দুর্নীতির প্রতিবাদে অগ্নিগর্ভ ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনের নিয়োগ পরীক্ষায় একগুচ্ছ অনিয়মের অভিযোগে গত সোমবার প্রতিবাদীরা ঝাড়খণ্ড বিধানসভা অভিযান (Jharkhand Student Protest) করেছিলেন। ওই ঘটনায় বৃহস্পতিবার ৬০০ প্রতিবাদীর বিরুদ্ধে এফআইআর দায়ের করল রাজ্যের পুলিশ। মামলায় নাম রয়েছে ১০০ জনের বিরুদ্ধে। আরও ৫০০ জন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে বলেও খবর।

সরকারি চাকরিতে নিয়োগ দুর্নীতির প্রতিবাদে গত ২০ দিন ধরে লাগাতার আন্দোলন চালাচ্ছে ঝাড়খণ্ডে তরুণ প্রজন্ম। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা। রাজধানী রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে ‘জেপিএসসি-জেএসএসসি রিফর্মস মঞ্চ’ লাগাতার বিক্ষোভ প্রদর্শন করছে। তাদের দাবি, নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা, দুর্নীতির অভিযোগ ওঠা বেশ কয়েকটি পরীক্ষা বাতিল, সিবিআই অথবা ঝাড়খণ্ডের বাইরের অবসরপ্রাপ্ত বিচারকদের নিয়ে গঠিত প্যানেলকে দিয়ে নিরপেক্ষ তদন্ত করতে হবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সোমবার বিক্ষোভকারীদের বিধানসভামুখী মিছিলের সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠি, জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করেন। পুলিশের কড়া পদক্ষেপের প্রতিবাদে রাজ্যজুড়ে বনধ ডেকেছিল বিজেপি। জেএমএম সরকার এক সপ্তাহের মধ্যে সিবিআই তদন্তের নির্দেশ না দিলে অনশন করবেন বলে হুমকি দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী রঘুবর দাস। ২০২৪ সালের আবগারি কনস্টেবল পদের শারীরিক পরীক্ষার সময় মৃত্যু হওয়া ১৯ চাকরিপ্রার্থীর পরিবারকে ১ কোটি টাকা করে আর্থিক সাহায্যেরও দাবি করেছেন তিনি। অন্যদিকে একই বিষয়ে ১,২০০-রও বেশি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি।

এদিকে ঝাড়খণ্ডে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের ভূমিকায় অস্বস্তিতে পড়েছে কংগ্রেস। তারা ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতৃত্বাধীন জোট সরকারের অন্যতম শরিক হলেও, আন্দোলনকারীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস প্রয়োগের সমালোচনা করেছেন রাহুল গান্ধী। পাশাপশি বিজেপি ছাত্র আন্দোলন রাজনীতি করছে বলেও মন্তব্য করেছে কংগ্রেস। সব মিলিয়ে অস্বস্তি বাড়ছে হেমন্ত সোরেন সরকারের।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.