Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২২ আগস্ট ২০২৬
NEET Paper Leak Case

‘এভাবে চলতে পারে না’, নিট পরীক্ষায় ধারাবাহিক ত্রুটির অবসানে কেন্দ্রকে সুপ্রিম বার্তা

Supreme Court: কম্পিউটার-ভিত্তিক পরীক্ষা পদ্ধতিতে সরে আসার পরিকল্পনা সম্পর্কেও বিস্তারিত তথ্য চাইল শীর্ষ আদালত।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৪, ২০২৬, ১৬:০২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৪, ২০২৬, ১৬:০২

options
link
‘এভাবে চলতে পারে না’, নিট পরীক্ষায় ধারাবাহিক ত্রুটির অবসানে কেন্দ্রকে সুপ্রিম বার্তা zoom
বর্তমান পরিস্থিতির দিকে নজর রাখছি, জানালেন দুই বিচারপতি।
Advertisement

নিট-ইউজি পরীক্ষায় ধারাবাহিক ত্রুটিবিচ্যুতের অবসান ঘটাতে কেন্দ্রকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। পাশাপাশি সম্পূর্ণ কম্পিউটার-ভিত্তিক পরীক্ষা পদ্ধতিতে সরে আসার পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য চাইল শীর্ষ আদালত। প্রশ্নফাঁস প্রসঙ্গে দুই বিচারপতি পিএস নরসিমা এবং অলোক আরাধের বক্তব্য, এভাবে দিনের পর দিন চলতে পারে না।

এদিন দুই বিচারপতির বেঞ্চ জানিয়েছে, নিট প্রশ্নফাঁস ইস্যুতে (NEET Paper Leak Case) বর্তমান পরিস্থিতির দিকে নজর রাখছে সুপ্রিম কোর্ট। কেন্দ্রকে সর্বোচ্চ আদালতের প্রশ্ন, “সম্পূর্ণভাবে অনলাইন পদ্ধতিতে পরীক্ষার জন্য আপনারা কী করছেন, অনুগ্রহ করে আমাদের জানান। কম্পিউটার-ভিত্তিক পরীক্ষা হলে কীভাবে তথ্য সুরক্ষিত রাখবেন, অনুগ্রহ করে তাও জানান। আমরা নিশ্চিত করব যেন সবকিছু প্রাতিষ্ঠানিক রূপ পায়।”

Advertisement

কেন্দ্রের তরফে জবাব দেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি জানান, ছাত্রদের সমস্যা সমাধানে সরকার সাধ্যের চেয়েও অনেক বেশি পদক্ষেপ করছে। তবে আদালতের সামনে পরীক্ষা পদ্ধতি পরিবর্তনের “সামগ্রিক চিত্র” তুলে ধরার জন্য আরও কিছুটা সময় চান তিনি। পালটা শীর্ষ আদালতের বক্তব্য, বিষয়টিকে এভাবে দিনের পর দিন চলতে দিতে পারি না। মামলার পরবর্তী শুনানি ৩ আগস্ট।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.