মধ্যপ্রাচ্যে যুদ্ধের আঁচ এসে পড়েছে ভারতে। দেশজুড়ে সৃষ্টি হয়েছে গ্যাসের আকাল। এই আপৎকালীন পরিস্থিতিতে ‘গ্যাস সংকট ফি’ নিচ্ছে বেঙ্গালুরুর এক ক্যাফে। খবরটি প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে হইচই পড়ে গিয়েছে।
সম্প্রতি এক গ্রাহক ওই ক্যাফে থেকে লেবুর শরবত অর্ডার করেছিলেন। সেখানেই তাঁর থেকে ৫ শতাংশ ‘গ্যাস সংকট ফি’ আদায় করা হয়েছে। ক্যাফের বিলটি ইতিমধ্যেই তিনি তাঁর এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন (যদিও সেটির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। বিলটিতে দেখা যাচ্ছে, ওই গ্রাহক দু’টি লেবুর শরবত অর্ডার করেছিলেন। যেগুলির দাম ১৭৯ টাকা করে। বিলে জিএসটি-র পাশাপাশি ধার্য করা হয়েছে ৫ শতাংশ ‘গ্যাস সংকট ফি’।
আরও পড়ুন:
উল্লেখ্য, বাংলা-সহ গোটা দেশেই রান্নার গ্যাস সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। গ্যাস বুকিং করতে গিয়ে রীতিমতো হয়রানির মধ্যে পড়তে হচ্ছে আমজনতাকে। দেশের নানা প্রান্তে বন্ধ হয়ে যাচ্ছে হোটেল-রেস্তরাঁ। সংকটের মধ্যে আমজনতাও যেন অতিরিক্ত গ্যাস বুকিং এবং মজুত করে না রাখেন, তার জন্য বুকিং-এর ব্যবধান ২১ দিন থেকে বাড়িয়ে ২৫ দিন করে দেওয়া হয়েছে। গ্যাসের খরচ বাঁচাতে হু হু করে বাড়ছে ইনডাকশন-সহ বৈদ্যুতিন রান্নার যন্ত্রের।
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ