Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২৫ আগস্ট ২০২৬
Andhra Pradesh

বাস-লরি সংঘর্ষে দাউদাউ আগুন! অন্ধ্রপ্রদেশে ভয়ংকর দুর্ঘটনায় ঝলসে মৃত অন্তত ১২

পুলিশ সূত্রে খবর, বেসরকারি বাসটি তেলঙ্গানার নির্মল থেকে নেলোরের উদ্দেশে রওনা দিয়েছিল। বৃহস্পতিবার ভোর ৬টা নাগাদ মার্কাপুরম জেলায় একটি লরির সঙ্গে সংঘর্ষ হয় বাসটির। তারপরই তাতে আগুন লেগে যায়। বিকট শব্দ পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। বাসটিতে কতজন যাত্রী ছিলেন, তা এখনও জানা যায়নি। তবে দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে অন্তত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আহতের সংখ্যা প্রায় ২০।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৬, ২০২৬, ১৪:০২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৬, ২০২৬, ১৪:০২

options
link
বাস-লরি সংঘর্ষে দাউদাউ আগুন! অন্ধ্রপ্রদেশে ভয়ংকর দুর্ঘটনায় ঝলসে মৃত অন্তত ১২ zoom
অন্ধ্রপ্রদেশে ভয়ংকর দুর্ঘটনা। ছবি: সংগৃহীত।
Advertisement

অন্ধ্রপ্রদেশে ভয়ংকর দুর্ঘটনা। বাস এবং লরির মুখোমুখি সংঘর্ষে দাউদাউ আগুন। ঘটনায় ঝলসে মৃত্যু হয়েছে অন্তত ১২ জনের। আহত হয়েছেন বহু যাত্রী। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকল। বেশ কিছক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।

পুলিশ সূত্রে খবর, বেসরকারি বাসটি তেলঙ্গানার নির্মল থেকে নেলোরের উদ্দেশে রওনা দিয়েছিল। বৃহস্পতিবার ভোর ৬টা নাগাদ মার্কাপুরম জেলায় একটি লরির সঙ্গে সংঘর্ষ হয় বাসটির। তারপরই তাতে আগুন লেগে যায়। বিকট শব্দ পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। বাসটিতে কতজন যাত্রী ছিলেন, তা এখনও জানা যায়নি। তবে দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে অন্তত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আহতের সংখ্যা প্রায় ২০। খবর পেয়ে তড়িঘড়ি সেখানে পৌঁছয় পুলিশ এবং দমকল। আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন। তবে হাসপাতাল সূত্রে খবর, কয়েকজনের অবস্থা সংকটজনক। তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। কিন্তু ঠিক কী কারণে দুর্ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ।

Advertisement

দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। ইতিমধ্যেই তিনি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। আহতদের চিকিৎসা-সহ গোটা পরিস্থিতি পর্যালোচনাও করেছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের আশ্বাস দিয়েছেন তিনি।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.